২৬/১১. অধ্যায়ঃ
উমরা আদায়কারী কখন হালাল হবে (ইহরাম খুলবে)?
وَقَالَ عَطَاءٌ عَنْ جَابِرٍ ؓ أَمَرَ النَّبِيُّ ﷺ أَصْحَابَهُ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً وَيَطُوفُوا ثُمَّ يُقَصِّرُوا وَيَحِلُّوا‘আত্বা (রহ.) সূত্রে জাবির (রা.) হতে বর্ণিত। নবী (ﷺ) তাঁর সাহাবীগণকে তাদের হজ্জকে ‘উমরায় রূপান্তরিত করার পর তাওয়াফ করে চুল ছেঁটে হালাল হওয়ার নির্দেশ দিয়েছেন"
সহিহ বুখারী : ১৭৯৬
সহিহ বুখারীহাদিস নম্বর ১৭৯৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، عَنْ أَبِي الأَسْوَدِ، أَنَّ عَبْدَ اللَّهِ، مَوْلَى أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ حَدَّثَهُ أَنَّهُ، كَانَ يَسْمَعُ أَسْمَاءَ تَقُولُ كُلَّمَا مَرَّتْ بِالْحَجُونِ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ لَقَدْ نَزَلْنَا مَعَهُ هَا هُنَا، وَنَحْنُ يَوْمَئِذٍ خِفَافٌ، قَلِيلٌ ظَهْرُنَا، قَلِيلَةٌ أَزْوَادُنَا، فَاعْتَمَرْتُ أَنَا وَأُخْتِي عَائِشَةُ وَالزُّبَيْرُ وَفُلاَنٌ وَفُلاَنٌ، فَلَمَّا مَسَحْنَا الْبَيْتَ أَحْلَلْنَا، ثُمَّ أَهْلَلْنَا مِنَ الْعَشِيِّ بِالْحَجِّ.
আবুল আসওয়াদ (রহঃ) হতে বর্ণিতঃ
আবু বকর (রাঃ)-এর কন্যা আসমা (রাঃ)-এর আযাদকৃত গোলাম আবদুল্লাহ (রাঃ) তাঁর নিকট বর্ণনা করেছেন, যখনই আসমা (রাঃ) 'হাজুন' এলাকা দিয়ে গমন করতেন তখনই তাঁকে বলতে শুনেছেন, “আল্লাহ তাঁর রসূলের প্রতি রহমত নাযিল করুন (ﷺ), এ স্থানে আমরা নবী (ﷺ)-এর সঙ্গে অবতরণ করেছিলাম। তখন আমাদের বোঝা ছিল খুব অল্প, যানবাহন ছিল একেবারে নগণ্য এবং সম্বল ছিল খুবই কম। আমি, আমার বোন আয়িশা (রাঃ), যুবাইর (রাঃ) এবং অমুক অমুক উমরা আদায় করলাম। তারপর বায়তুল্লাহর তাওয়াফ করে আমরা সকলেই হালাল হয়ে গেলাম এবং সন্ধ্যায় হজের ইহরাম বাঁধলাম।”
