২৭/১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৮০৯ - পথে আটকে পড়া ও ইহরাম অবস্থায় শিকারকারীর বিধান
উমরা আদায়কারী ব্যক্তি যদি পথে আটকে পড়েন।
সহীহ বুখারী : ১৮০৯
সহীহ বুখারীহাদিস নম্বর ১৮০৯
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ سَلاَّمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَدْ أُحْصِرَ رَسُولُ اللَّهِ ﷺ فَحَلَقَ رَأْسَهُ وَجَامَعَ نِسَاءَهُ، وَنَحَرَ هَدْيَهُ، حَتَّى اعْتَمَرَ عَامًا قَابِلاً.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (ﷺ) (হুদাইবিয়াতে) বাধাপ্রাপ্ত হন। তাই তিনি মাথা কামিয়ে নেন। স্ত্রীদের সঙ্গে মিলিত হন এবং প্রেরিত জানোয়ার কুরবানী করেন। অবশেষে পরবর্তী বছর উমরাহ আদায় করেন।
