২৭/৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৮১৯ - পথে আটকে পড়া ও ইহরাম অবস্থায় শিকারকারীর বিধান
মহান আল্লাহর বাণীঃ ‘(হজ্জের সময়) স্ত্রী সহবাস নেই’। (আল-বাকারা : ১৯৭)
সহীহ বুখারী : ১৮১৯
সহীহ বুখারীহাদিস নম্বর ১৮১৯
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ، فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَمَا وَلَدَتْهُ أُمُّهُ ".
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি এ ঘরের হজ্জ আদায় করল এবং স্ত্রী সহবাস করল না এবং অন্যায় আচরণ করল না, সে প্রত্যাবর্তন করবে মাতৃগর্ভ হতে সদ্য প্রসূত শিশুর মত হয়ে।
