৪/৩৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৮৩ - রাতের সালাত ও সুন্দর ওযুর শিক্ষা

বিনা উযুতে কুরআন প্রভৃতি পাঠ।

وَقَالَ مَنْصُورٌ عَنِ إِبْرَاهِيمَ لَا بَأْسَ بِالْقِرَاءَةِ فِي الْحَمَّامِ وَبِكَتْبِ الرِّسَالَةِ عَلَى غَيْرِ وُضُوءٍ وَقَالَ حَمَّادٌ عَنْ إِبْرَاهِيمَ إِنْ كَانَ عَلَيْهِمْ إِزَارٌ فَسَلِّمْ وَإِلَّا فَلَا تُسَلِّمْ.ইবরাহীম (রহঃ) বর্ণনা করেন: বিনা ওযুতে গোসলখানায় (কুরআন) পাঠ এবং পত্র লেখায় কোনো দোষ নেই। হাম্মাদ (রহঃ) ইবরাহীম (রহঃ) থেকে বর্ণনা করেন, গোসলখানার লোকদের পরনে লুঙ্গি থাকলে সালাম দিও নইলে সালাম দিও না।

তাহাজ্জুদ নামাজ ও সুন্দর ওযু: নবী صلى الله عليه وسلم-এর রাতের আমল

সহীহ বুখারীহাদিস নম্বর ১৮৩

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّهُ، بَاتَ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ﷺ وَهِيَ خَالَتُهُ فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ ﷺ وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ رَسُولُ اللَّهِ ﷺ حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ ﷺ فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ قَرَأَ الْعَشْرَ الآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ مِنْهَا فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي.قَالَ ابْنُ عَبَّاسٍ فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ، فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى، يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ، حَتَّى أَتَاهُ الْمُؤَذِّنُ، فَقَامَ، فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ.

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি একদা নবী (ﷺ)-এর স্ত্রী মাইমূনা (রাঃ)-এর ঘরে রাত কাটান। তিনি ছিলেন ইব্‌নু ‘আব্বাস (রাঃ)-এর খালা। ইব্‌নু আব্বাস (রাঃ) বলেনঃ অতঃপর আমি বিছানায় প্রশস্ত দিকে শুলাম এবং আল্লাহর রাসূল (ﷺ)- ও তার স্ত্রী বিছানার লম্বা দিকে শুলেন; আর আল্লাহর রাসূল (ﷺ) ঘুমিয়ে পড়লেন। এমনিভাবে রাত যখন অর্ধেক হয়ে গেল তার কিছু পূর্বে কিংবা কিছু পরে আল্লাহর রাসূল (ﷺ) জাগলেন। তিনি বসে হাত দিয়ে তার মুখমন্ডল থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। অতঃপর সূরা আল-‘ইমরানের শেষ দশটি আয়াত তিলাওয়াত করলেন। অতঃপর দাঁড়িয়ে একটি ঝুলন্ত মশক হতে সুন্দরভাবে ওজু করলেন। অতঃপর সালাতে দাঁড়িয়ে গেলেন।ইব্‌নু ‘আব্বাস (রাঃ) বলেন, আমিও উঠে তিনি যেরূপ করেছেন তদ্রুপ করলাম। তারপর গিয়ে তাঁর বাম পাশে দাঁড়ালাম। তিনি তাঁর ডান হাত আমার মাথার উপর রাখলেন এবং আমার ডান কান ধরে একটু নাড়া দিয়ে ডান পাশে এনে দাঁড় করালেন। অতঃপর তিনি দু’রাক’আত সালাত আদায় করলেন। তারপর দু’রাক’আত, তারপর দু’রাক’আত, তারপর দু’রাক’আত, তারপর দু’রাক’আত, তারপর দু’রাক’আত, তারপর বিতর আদায় করলেন। তারপর শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তাঁর নিকট মুয়াজ্জিন এলে তিনি দাঁড়িয়ে হাল্কাভাবে দু’রাক’আত সালাত আদায় করলেন। তারপর বেরিয়ে গিয়ে ফাজরের সালাত আদায় করলেন।

সহীহ বুখারী হাদিস ১৮৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাতের সালাত, সুন্দর ওযু এবং নবী صلى الله عليه وسلم-এর ঘরোয়া আমলের সুন্দর বর্ণনা এসেছে। ইবন আব্বাস (রাঃ) মাইমুনা (রাঃ)-এর ঘরে রাত কাটান। তিনি দেখলেন, নবী صلى الله عليه وسلم রাতের মাঝামাঝি সময়ে জাগলেন, মুখ থেকে ঘুমের আবেশ মুছলেন, সূরা আল-ইমরানের শেষ দশটি আয়াত পড়লেন। এরপর ঝুলন্ত মশক থেকে সুন্দরভাবে ওযু করলেন এবং সালাতে দাঁড়ালেন। ইবন আব্বাস (রাঃ) একইভাবে ওযু করে তাঁর পাশে দাঁড়ালে নবী صلى الله عليه وسلم তাঁকে ডান পাশে দাঁড় করালেন। এরপর তিনি বারবার দুই রাকাত করে সালাত আদায় করলেন, তারপর বিতর পড়লেন। মুয়াজ্জিন এলে তিনি হালকা দুই রাকাত পড়ে ফজরের সালাতে বের হলেন। এই বর্ণনা তাহাজ্জুদ নামাজ, রাতের ইবাদত, বিতর এবং ফজরের আগে দুই রাকাতের বিষয়কে সহজভাবে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাতে জেগে কুরআন তিলাওয়াত ও সালাত নবী صلى الله عليه وسلم-এর আমলে দেখা যায়।
  • সালাতের আগে সুন্দরভাবে ওযু করা এই বর্ণনায় গুরুত্বপূর্ণভাবে এসেছে।
  • ইমামের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নবী صلى الله عليه وسلم ইবন আব্বাস (রাঃ)-কে ডান পাশে দাঁড় করিয়েছেন।
  • ফজরের আগে হালকা দুই রাকাত পড়ার আমল এই হাদিসে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন