২৮/১০. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৮৩৪ - মক্কার সম্মান ও হিজরতের ঘোষণা

মক্কাতে লড়াই করা হালাল নয়।

وَقَالَ أَبُو شُرَيْحٍ عَنِ النَّبِيِّ ﷺ لَا يُسْفَكُ بِهَا دَمًاআবূ শুরাইহ (রাঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেন যে, মক্কাতে কোনো রক্তপাত করা যাবে না।"

মক্কা বিজয়ের দিন মক্কার পবিত্রতা ও হিজরতের শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৮৩৪

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ يَوْمَ افْتَتَحَ مَكَّةَ " لاَ هِجْرَةَ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا، فَإِنَّ هَذَا بَلَدٌ حَرَّمَ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، وَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَإِنَّهُ لَمْ يَحِلَّ الْقِتَالُ فِيهِ لأَحَدٍ قَبْلِي، وَلَمْ يَحِلَّ لِي إِلاَّ سَاعَةً مِنْ نَهَارٍ، فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، لاَ يُعْضَدُ شَوْكُهُ، وَلاَ يُنَفَّرُ صَيْدُهُ، وَلاَ يَلْتَقِطُ لُقَطَتَهُ إِلاَّ مَنْ عَرَّفَهَا، وَلاَ يُخْتَلَى خَلاَهَا ". قَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ. إِلاَّ الإِذْخِرَ، فَإِنَّهُ لِقَيْنِهِمْ وَلِبُيُوتِهِمْ. قَالَ قَالَ " إِلاَّ الإِذْخِرَ ".

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

মক্কা বিজয়ের দিন নবী (ﷺ) বলেছিলেনঃ এখন হতে আর হিজরত নেই, রয়েছে কেবল জিহাদ এবং নিয়ত। সুতরাং যখন তোমাদেরকে জিহাদের জন্য ডাকা হবে, এ ডাকে তোমরা সাড়া দিবে। আসমান-যমীন সৃষ্টির দিন হতেই আল্লাহ্‌ তা’আলা এ শহরকে হারম (মহাসম্মানিত) করে দিয়েছেন। আল্লাহ্‌ কর্তৃক সম্মানিত করার কারণেই কেয়ামত পর্যন্ত এ শহর থাকবে মহাসম্মানিত হিসেবে।এ শহরে লড়াই করা আমার পূর্বেও কারো জন্য বৈধ ছিল না এবং আমার জন্যও দিনের কিছু অংশ ব্যতীত বৈধ হয়নি। আল্লাহ্‌ কর্তৃক সম্মানিত করার কারণে তা থাকবে কেয়ামত পর্যন্ত মহাসম্মানিত হিসেবে। এর কাঁটা উপড়িয়ে ফেলা যাবে না, তাড়ানো যাবে না এর শিকার্য জানোয়ারকে, ঘোষণা করার উদ্দেশ্য ব্যতীত কেউ এ স্থানে পড়ে থাকা কোন বস্তুকে উঠিয়ে নিতে পারবে না এবং কর্তন করা যাবে না এখানকার কাঁচা ঘাস ও তরুলতাগুলোকে।আব্বাস (রাঃ) বললেন, হে আল্লাহ্‌র রাসূল! ইযখির বাদ দিয়ে। কেননা এ তো তাদের কর্মকারদের জন্য এবং তাদের ঘরে ব্যবহারের জন্য। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ) বললেনঃ হাঁ, ইযখির বাদ দিয়ে।

সহীহ বুখারী হাদিস ১৮৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কা বিজয়ের দিনের একটি বড় ঘোষণা এসেছে। নবী صلى الله عليه وسلم বলেন, এখন থেকে আর হিজরত নেই; রয়েছে জিহাদ এবং নিয়ত। যখন ডাকা হবে, তখন সাড়া দিতে বলা হয়েছে। এরপর তিনি মক্কার সম্মান সম্পর্কে বলেন, আসমান-জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ এই শহরকে হারাম করেছেন এবং কিয়ামত পর্যন্ত তা সম্মানিত থাকবে। এখানে লড়াই কারও জন্য বৈধ ছিল না; নবী صلى الله عليه وسلم-এর জন্যও কেবল দিনের কিছু সময় বৈধ হয়েছিল। তারপর তিনি বলেন, এর কাঁটা উপড়ে ফেলা যাবে না, শিকার তাড়ানো যাবে না, ঘোষণা ছাড়া হারানো বস্তু নেওয়া যাবে না এবং ঘাস-লতা কাটা যাবে না। ইযখির ঘাস ব্যতিক্রম হিসেবে রাখা হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মক্কার সম্মান আল্লাহর দেওয়া এবং কিয়ামত পর্যন্ত থাকবে।
  • মক্কায় লড়াইয়ের অনুমতি নবী صلى الله عليه وسلم-এর জন্যও সীমিত সময় ছিল।
  • শিকার, কাঁটা, ঘাস ও হারানো বস্তুর বিষয়ে আলাদা নিয়ম এসেছে।
  • নিয়ত ও দায়িত্বের ডাকে সাড়া দেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন