২৮/১১. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তির জন্য সিঙ্গা (রক্তমোক্ষম) লাগানো।
وَكَوَى ابْنُ عُمَرَ ابْنَهُ وَهُوَ مُحْرِمٌ وَيَتَدَاوَى مَا لَمْ يَكُنْ فِيهِ طِيبٌইবন ‘উমার (রা.) তাঁর ছেলেকে ইহরাম অবস্থায় লোহা গরম করে দাগ দিয়েছিলেন। মুহরিম সুগন্ধিবিহীন ঔষধ ব্যবহার করতে পারে।"
সহিহ বুখারী : ১৮৩৫
সহিহ বুখারীহাদিস নম্বর ১৮৩৫
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قَالَ عَمْرٌو أَوَّلُ شَىْءٍ سَمِعْتُ عَطَاءً، يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ احْتَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُحْرِمٌ. ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ حَدَّثَنِي طَاوُسٌ عَنِ ابْنِ عَبَّاسٍ فَقُلْتُ لَعَلَّهُ سَمِعَهُ مِنْهُمَا.
সুফইয়ান বিন উয়াইনাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমর (বিন দিনার) বলেছেন যে, আমি সর্বপ্রথম আতা (রহঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি ইবন আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছেন যে, আল্লাহর রসূল (ﷺ) ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ (সিঙ্গা) লাগিয়েছেন।অপর এক সূত্রে সুফইয়ান (রহঃ) বলেন, অতঃপর আমি আমর (বিন দিনার)-কে বলতে শুনেছি যে, তাউস (রহঃ) আমাকে ইবন আব্বাস (রাঃ) থেকে উক্ত হাদীস বর্ণনা করেছেন। বর্ণনাকারী বলেন, আমি বললাম, এ হাদীসটি আমর (রহঃ) সম্ভবত আতা এবং তাউস (রহঃ) উভয়ের কাছ থেকে শুনেছেন।
