২৮/২৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৮৬৪ - তিন মসজিদে সফর ও গুরুত্বপূর্ণ বিধান

মহিলাদের হজ্জ।

وَ قَالَ لِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ هُوَ الْأَزْرَقِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَذِنَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ لِأَزْوَاجِ النَّبِيِّ ﷺ فِي آخِرِ حَجَّةٍ حَجَّهَا فَبَعَثَ مَعَهُنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ১৮৬০. ‘আবদুর রহমান ইবন ‘আওফ (রাঃ) হতে বর্ণিত। যে বছর ‘উমার (রাঃ) শেষবারের মত হজ্জ আদায় করেন সে বছর তিনি নবী (ﷺ)-এর সকল স্ত্রীকে হজ্জ আদায় করার অনুমতি দিয়েছিলেন এবং তাঁদের সাথে ‘উসমান ইবন ‘আফফান (রাঃ) এবং ‘আবদুর রহমান ইবন ‘আওফ (রাঃ)-কে প্রেরণ করেছিলেন। (আ.প্র. অনুচ্ছেদ ৫৮ কিতাবুল ‘উমরা, ই.ফা. পরিচ্ছেদ)"

তিন মসজিদে সফর ও চারটি গুরুত্বপূর্ণ ইসলামী নির্দেশনা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৮৬৪

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ ـ وَقَدْ غَزَا مَعَ النَّبِيِّ ﷺ ثِنْتَىْ عَشْرَةَ ـ غَزْوَةً ـ قَالَ أَرْبَعٌ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ أَوْ قَالَ يُحَدِّثُهُنَّ عَنِ النَّبِيِّ ﷺ ـ فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي " أَنْ لاَ تُسَافِرَ امْرَأَةٌ مَسِيرَةَ يَوْمَيْنِ لَيْسَ مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ، وَلاَ صَوْمَ يَوْمَيْنِ الْفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ صَلاَتَيْنِ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَبَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِي، وَمَسْجِدِ الأَقْصَى ".

আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আবূ সা‘ঈদ (রাঃ)- কে যিনি নবী (ﷺ)- এর সঙ্গে বারটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বলতে শুনেছি, চারটি বিষয় যা আমি আল্লাহর রাসূল (ﷺ) হতে শুনেছি (অথবা) তিনি আল্লাহর রাসূল (ﷺ) হতে বর্ণনা করতেন। আবূ সা‘ঈদ (রাঃ) বলেন, এ বিষয়গুলো আমাকে আশ্চর্যান্বিত করে দিয়েছে এবং চমৎকৃত করে ফেলেছে।(তা হল এই), স্বামী কিংবা মাহরাম ব্যতীত কোন মহিলা দু’দিনের পথ সফর করবে না। ‘ঈদুল ফিত্‌র এবং ‘ঈদুল আযহা- এ দুই দিন কেউ সাওম পালন করবে না। ‘আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং ফজরের পর সূর্য উদয় পর্যন্ত কেউ কোন সালাত আদায় করবে না। আর মসজিদে হারম (কা‘বা), আমার মসজিদ (মসজিদে নাববী) এবং মসজিদে আকসা (বাইতুল মাকদিস)- এ তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের জন্য সফরের প্রস্তুতি গ্রহণ করবে না।

সহীহ বুখারী হাদিস ১৮৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু সাঈদ (রাঃ) চারটি বিষয় উল্লেখ করেছেন, যা তিনি নবীজি (صلى الله عليه وسلم) থেকে শুনেছেন। প্রথমত, কোনো নারী স্বামী বা মাহরাম ছাড়া দুই দিনের পথ সফর করবে না। দ্বিতীয়ত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে সিয়াম রাখা যাবে না। তৃতীয়ত, আসরের পর সূর্যাস্ত পর্যন্ত এবং ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত সালাত আদায় করা যাবে না। চতুর্থত, বিশেষ সফরের প্রস্তুতি শুধু তিন মসজিদের জন্য হবে: মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আকসা। এই হাদিসে সফর, সিয়াম, সালাত ও মসজিদের মর্যাদা—চারটি আলাদা বিষয় একসঙ্গে এসেছে। তাই এটি ‘তিন মসজিদে সফর’ ও ‘মাহরাম ছাড়া নারীর সফর’ বিষয়ে গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নারীর দীর্ঘ সফরে স্বামী বা মাহরামের উপস্থিতির কথা বলা হয়েছে।
  • ঈদের দিন সিয়াম রাখা নিষেধ হিসেবে উল্লেখ হয়েছে।
  • নির্দিষ্ট দুই সময়ে নফল সালাত থেকে বিরত থাকার নির্দেশ এসেছে।
  • বিশেষ মর্যাদার সফর তিন মসজিদের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন