২৯/১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৮৭০ - মদীনার হারাম ও মুসলিম নিরাপত্তা চুক্তির মর্যাদা

মদীনা হারাম (পবিত্র স্থান) হওয়া।

মদীনার হারাম ও মুসলিমের নিরাপত্তা: কঠোর সতর্কতার হাদিস

সহীহ বুখারীহাদিস নম্বর ১৮৭০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ مَا عِنْدَنَا شَىْءٌ إِلاَّ كِتَابُ اللَّهِ، وَهَذِهِ الصَّحِيفَةُ عَنِ النَّبِيِّ ﷺ " الْمَدِينَةُ حَرَمٌ، مَا بَيْنَ عَائِرٍ إِلَى كَذَا، مَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا، أَوْ آوَى مُحْدِثًا، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلاَ عَدْلٌ ".وَقَالَ " ذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ، فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلاَ عَدْلٌ، وَمَنْ تَوَلَّى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلاَ عَدْلٌ ".

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

আমাদের কাছে আল্লাহ্‌র কিতাব এবং নবী (ﷺ) হতে বর্ণিত, এ সহীফা ছাড়া আর কিছুই নেই। তিনি আরো বলেন, ‘আয়ির নামক জায়গা হতে অমুক জায়গা পর্যন্ত মদীনা হল হারাম। যদি কেউ এতে অঘটন ঘটায় অথবা আশ্রয় দেয়, তাহলে তার উপর আল্লাহর, ফেরেশতা ও মানুষের অভিসম্পাত। সে ব্যক্তির কোন ফরজ এবং নফল ইবাদত গৃহীত হবে না।তিনি আরো বলেন, মুসলমান কর্তৃক নিরাপত্তা দানের অধিকার সকলের ক্ষেত্রে সমান। তাই যে ব্যক্তি কোন মুসলমানের দেয়া নিরাপত্তাকে লঙ্ঘন করবে, তার প্রতি আল্লাহ্‌র অভিসম্পাত এবং সকল ফেরেশতা ও মানুষের। আর কবুল করা হবে না তার কোন নফল কিংবা ফরজ ইবাদত। যে ব্যক্তি তার মাওলার (চুক্তিবদ্ধ মিত্রের) অনুমতি ছাড়া অন্য সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করবে, তার প্রতিও আল্লাহ্‌র এবং সব ফেরেশতা ও সকল মানুষের অভিসম্পাত। তার ফরজ কিংবা নফল কোন ইবাদতই কবুল করা হবে না।

আবূ ‘আবদুল্লাহ্‌ (রহঃ) বলেন, ‘আদলুন’ অর্থ বিনিময়।

সহীহ বুখারী হাদিস ১৮৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী (রাঃ) বলেন, তাঁদের কাছে আল্লাহর কিতাব এবং নবীজি (صلى الله عليه وسلم) থেকে বর্ণিত একটি সহীফা ছাড়া আর কিছু নেই। সেই সহীফায় এসেছে, মদীনা নির্দিষ্ট এলাকা পর্যন্ত হারাম। কেউ সেখানে অঘটন ঘটালে বা অঘটনকারীকে আশ্রয় দিলে তার উপর আল্লাহ, ফেরেশতা ও সব মানুষের অভিসম্পাত। তার ফরজ ও নফল ইবাদত কবুল না হওয়ার কথাও এসেছে। এরপর মুসলিমের দেওয়া নিরাপত্তার মর্যাদা বলা হয়েছে। যে তা ভঙ্গ করবে, তার ব্যাপারেও কঠোর সতর্কতা এসেছে। হাদিসটি মদীনার সম্মান, সমাজে নিরাপত্তা রক্ষা এবং চুক্তি ভঙ্গ না করার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদীনায় অঘটন ঘটানো বা অপরাধীকে আশ্রয় দেওয়া কঠোরভাবে নিন্দিত।
  • মুসলিমের দেওয়া নিরাপত্তার অধিকার সবার ক্ষেত্রে সমান বলা হয়েছে।
  • চুক্তি ও নিরাপত্তা ভঙ্গ করা গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন