৩০/১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৮৯১ - ফরজ আমল পালনের গুরুত্ব

রমজানের সওম ফরজ হওয়া সম্পর্কে

﴾يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ﴿মহান আল্লাহর বাণী: “হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।” (আল-বাকারা: ১৮৩)"

ফরজ আমল পালনের গুরুত্ব: সালাত, সাওম ও যাকাতের শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৮৯১

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ أَبِي سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ أَعْرَابِيًّا جَاءَ إِلَى رَسُولِ اللهِ ﷺ ثَائِرَ الرَّأْسِ فَقَالَ يَا رَسُولَ اللهِ ﷺ أَخْبِرْنِي مَاذَا فَرَضَ اللهُ عَلَيَّ مِنْ الصَّلاَةِ فَقَالَ الصَّلَوَاتِ الْخَمْسَ إِلاَّ أَنْ تَطَّوَّعَ شَيْئًا فَقَالَ أَخْبِرْنِي مَا فَرَضَ اللهُ عَلَيَّ مِنْ الصِّيَامِ فَقَالَ شَهْرَ رَمَضَانَ إِلاَّ أَنْ تَطَّوَّعَ شَيْئًا فَقَالَ أَخْبِرْنِي بِمَا فَرَضَ اللهُ عَلَيَّ مِنْ الزَّكَاةِ فَقَالَ فَأَخْبَرَهُ رَسُولُ اللهِ ﷺ شَرَائِعَ الإِسْلاَمِ قَالَ وَالَّذِي أَكْرَمَكَ لاَ أَتَطَوَّعُ شَيْئًا وَلاَ أَنْقُصُ مِمَّا فَرَضَ اللهُ عَلَيَّ شَيْئًا فَقَالَ رَسُولُ اللهِ ﷺ أَفْلَحَ إِنْ صَدَقَ أَوْ دَخَلَ الْجَنَّةَ إِنْ صَدَقَ

তালহা ইবনু 'উবায়দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব রাসূল (ﷺ)-এর নিকট এলেন। অতঃপর বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমাকে বলুন, আল্লাহ্‌ তা’আলা আমার উপর কত সালাত ফরজ করেছেন? তিনি বললেনঃ পাঁচ (ওয়াক্ত) সালাত; তবে তুমি যদি কিছু নফল আদায় কর তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আল্লাহ্‌ আমার উপর কত সিয়াম ফরজ করেছেন? আল্লাহ্‌র রাসূল (ﷺ) বললেনঃ রমযান মাসের সাওম; তবে তুমি যদি কিছু নফল সিয়াম আদায় কর তা হল স্বতন্ত্র কথা।এরপর তিনি বললেন, বলুন, আল্লাহ আমার উপর কী পরিমাণ যাকাত ফরজ করেছেন? রাবী বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) তাঁকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ঐ সত্তার কসম, যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন, আমি এর মাঝে কিছু বাড়াব না এবং কমাবও না। আল্লাহ্‌র রাসূল (ﷺ) বললেনঃ সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল কিংবা বলেছেন, সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল।

সহীহ বুখারী হাদিস ১৮৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক গ্রাম্য আরব নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে জানতে চান, আল্লাহ তাঁর উপর কত সালাত ফরজ করেছেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, পাঁচ ওয়াক্ত সালাত; তবে নফল আদায় করলে আলাদা কথা। তিনি সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করলে নবী (صلى الله عليه وسلم) বলেন, রমজান মাসের সাওম; নফল সিয়াম চাইলে আলাদা। যাকাতের কথাও তিনি জানতে চান, আর নবী (صلى الله عليه وسلم) তাঁকে ইসলামের বিধান জানিয়ে দেন। এরপর তিনি বলেন, ফরজে কিছু বাড়াবেন না, কমাবেনও না। নবী (صلى الله عليه وسلم) বলেন, সে সত্য বললে সফল হবে বা জান্নাতে যাবে। হাদিসটি ফরজ আমল ঠিকভাবে পালনের গুরুত্ব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাঁচ ওয়াক্ত সালাত ফরজ।
  • রমজান মাসের সাওম ফরজ।
  • যাকাত ইসলামের ফরজ বিধানের অংশ।
  • ফরজ আমল ঠিকভাবে পালন করা সফলতার কারণ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন