৩০/৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৮৯৭ - জান্নাতের দরজাসমূহের ডাক

সওম পালনকারীর জন্য রাইয়্যান।

জান্নাতের দরজাসমূহের ডাক: সালাত, সিয়াম ও সদকার সম্মান

সহীহ বুখারীহাদিস নম্বর ১৮৯৭

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ حَدَّثَنِي مَعْنٌ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللهِ نُودِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يَا عَبْدَ اللهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلاَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلاَةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ فَقَالَ أَبُو بَكْرٍ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللهِ ﷺ مَا عَلَى مَنْ دُعِيَ مِنْ تِلْكَ الأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الأَبْوَابِ كُلِّهَا قَالَ نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ>

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেনঃ যে কেউ আল্লাহ্‌র পথে জোড়া জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ হতে ডাকা হবে, হে আল্লাহ্‌র বান্দা! এটাই উত্তম। অতএব যে সালাত আদায়কারী, তাকে সালাতের দরজা হতে ডাকা হবে। যে মুজাহিদ, তাকে জিহাদের দরজা হতে ডাকা হবে। যে সিয়াম পালনকারী, তাকে রাইয়্যান দরজা হতে ডাকা হবে। যে সদাকাহ দানকারী, তাকে সদাকাহ্‌র দরজা হতে ডাকা হবে। এরপর আবূ বকর (রাঃ) বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আপনার জন্য আমার পিতা-মাতা কুরবান হোক, সকল দরজা হতে কাউকে ডাকার কোন প্রয়োজন নেই, তবে কি কাউকে সব দরজা হতে ডাকা হবে? আল্লাহ্‌র রাসূল (ﷺ) বললেনঃ হ্যাঁ। আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে।

সহীহ বুখারী হাদিস ১৮৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে বিভিন্ন ভালো আমলের জন্য জান্নাতের দরজা থেকে ডাকার কথা এসেছে। যে আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে, তাকে জান্নাতের দরজাগুলো থেকে ডাকা হবে। সালাত আদায়কারীদের সালাতের দরজা থেকে, জিহাদকারীদের জিহাদের দরজা থেকে, সাওম পালনকারীদের রাইয়্যান দরজা থেকে এবং সদকা দানকারীদের সদকার দরজা থেকে ডাকা হবে। আবু বকর (রাঃ) জানতে চান, কাউকে কি সব দরজা থেকে ডাকা হবে? নবী (صلى الله عليه وسلم) বলেন, হ্যাঁ, এবং তাঁর সম্পর্কে আশা প্রকাশ করেন। হাদিসটি ভালো আমলের বৈচিত্র্য ও আল্লাহর পথে ব্যয়ের মর্যাদা শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভালো আমলের ধরন অনুযায়ী জান্নাতের দরজা থেকে ডাক আসবে।
  • সাওম পালনকারীদের রাইয়্যান দরজা থেকে ডাকা হবে।
  • সালাত, জিহাদ ও সদকার আলাদা মর্যাদা হাদিসে এসেছে।
  • আবু বকর (রাঃ)-এর জন্য নবী (صلى الله عليه وسلم) বিশেষ আশা প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন