৩০/১২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৯১২ - রমজান ও যুলহজ্জের ফজিলত

ঈদের দুই মাস কম হয় না।

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ إِسْحَاقُ وَإِنْ كَانَ نَاقِصًا فَهُوَ تَمَامٌ وَقَالَ مُحَمَّدٌ لَا يَجْتَمِعَانِ كِلَاهُمَا نَاقِصٌআবূ ‘আবদুল্লাহ বলেন, ইসহাক বলেছেন, যদি কম (উনত্রিশ) হয় সেটাই পূর্ণ হিসেবে গণ্য। আর মুহাম্মাদ বলেন, (একই বছরে) উভয় ঈদ অপূর্ণ (উনত্রিশ দিনের) মাস হবে না।"

রমজান ও যুলহজ্জ: ঈদের দুই মাসের মর্যাদা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৯১২

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ سَمِعْتُ إِسْحَاقَ بْنَ سُوَيْدٍ عَنْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ ﷺ وَحَدَّثَنِي مُسَدَّدٌ حَدَّثَنَا مُعْتَمِرٌ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمٰنِ بْنُ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ شَهْرَانِ لاَ يَنْقُصَانِ شَهْرَا عِيدٍ رَمَضَانُ وَذُو الْحَجَّةِ

আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, দু’টি মাস কম হয় না। তা হল ঈদের দু’মাস- রমযানের মাস ও যুলহজ্জের মাস।

আবূ ‘আবদুল্লাহ (রহঃ) বলেছেন, আহমাদ ইব্‌নু হাম্বল (রহঃ) বলেন, রমযান ঘাটতি হলে যুলহজ্জ পূর্ণ হবে। আর যুলহজ্জ ঘাটতি হলে রমযান পূর্ণ হবে। আবুল হাসান (রহঃ) বলেন, ইসহাক ইব্‌নু রাহওয়াই (রহঃ) বলেন, ফাযীলতের দিক হতে এ দু’ মাসে কোন ঘাটতি নেই, মাস ঊনত্রিশ দিনে হোক বা ত্রিশ দিনে হোক।

সহীহ বুখারী হাদিস ১৯১২-এর সারসংক্ষেপ

মূল বিষয়: পবিত্র মাস। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, দুইটি মাস কম হয় না। এগুলো হলো ঈদের দুই মাস—রমজান এবং যুলহজ্জ। বর্ণনার পর ব্যাখ্যায় এসেছে, মাস ঊনত্রিশ দিনে হোক বা ত্রিশ দিনে হোক, ফজিলতের দিক থেকে এ দুই মাসে ঘাটতি নেই। তাই রমজান বা যুলহজ্জ ঊনত্রিশ দিনে শেষ হলে মানুষ যেন মনে না করে, তার মর্যাদা বা লাভ কমে গেল। রমজান সিয়াম ও ইবাদতের মাস, আর যুলহজ্জ হজ্জ ও ঈদের মাস। এই হাদিস দুই মাসের গুরুত্বকে সামনে আনে এবং মাসের দিনসংখ্যা নিয়ে অযথা চিন্তা না করার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমজান ও যুলহজ্জ ঈদের দুই মাস হিসেবে বিশেষ মর্যাদার।
  • মাস ঊনত্রিশ দিনে হলেও তার ফজিলত কমে যায়—এমন ভাবার দরকার নেই।
  • দিনসংখ্যা নয়, মাসের মর্যাদা ও আমল গুরুত্বপূর্ণ।
  • ইসলামী মাসের ফজিলত বুঝতে হাদিসের ভাষ্য অনুসরণ করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন