৪/৪৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৯৮ - অসুস্থ অবস্থায় পানি ঢালার ঘটনা

গামলা, কাঠ ও পাথরের পাত্রে উযু-গোসল করা।

নবী صلى الله عليه وسلم-এর অসুস্থতা ও সাত মশকের পানি ঢালার ঘটনা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৯৮

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ لَمَّا ثَقُلَ النَّبِيُّ ﷺ وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ، اسْتَأْذَنَ أَزْوَاجَهُ فِي أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ النَّبِيُّ ﷺ بَيْنَ رَجُلَيْنِ تَخُطُّ رِجْلاَهُ فِي الأَرْضِ بَيْنَ عَبَّاسٍ وَرَجُلٍ آخَرَ.قَالَ عُبَيْدُ اللَّهِ فَأَخْبَرْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ فَقَالَ أَتَدْرِي مَنِ الرَّجُلُ الآخَرُ قُلْتُ لاَ. قَالَ هُوَ عَلِيٌّ. وَكَانَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ تُحَدِّثُ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ بَعْدَ مَا دَخَلَ بَيْتَهُ وَاشْتَدَّ وَجَعُهُ «هَرِيقُوا عَلَىَّ مِنْ سَبْعِ قِرَبٍ، لَمْ تُحْلَلْ أَوْكِيَتُهُنَّ، لَعَلِّي أَعْهَدُ إِلَى النَّاسِ». وَأُجْلِسَ فِي مِخْضَبٍ لِحَفْصَةَ زَوْجِ النَّبِيِّ ﷺ، ثُمَّ طَفِقْنَا نَصُبُّ عَلَيْهِ تِلْكَ حَتَّى طَفِقَ يُشِيرُ إِلَيْنَا أَنْ قَدْ فَعَلْتُنَّ، ثُمَّ خَرَجَ إِلَى النَّاسِ.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর অসুস্থতা বেড়ে গেলে তিনি আমার ঘরে শুশ্রূষার জন্য তাঁর স্ত্রীদের নিকট অনুমতি চাইলে তাঁরা অনুমতি দিলেন। নবী (ﷺ) (আমার ঘরে আসার জন্য) দু’ব্যক্তির উপর ভর করে বের হলেন। আর তাঁর পা দু’খানি তখন মাটিতে চিহ্ন রেখে যাচ্ছিল। তিনি ‘আব্বাস (রাঃ) ও অন্য এক ব্যক্তির মাঝখানে ছিলেন। ‘উবাইদুল্লাহ (রহঃ) বলেনঃ আমি ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘আব্বাস (রাঃ)-কে এ কথা জানালাম। তিনি বললেনঃ সে অন্য ব্যক্তিটি কে তা কি তুমি জান? আমি বললাম, না। তিনি বললেনঃ তিনি হলেন ‘আলী ইব্‌নু আবূ ত্বলিব (রাঃ)।‘আয়িশা (রাঃ) বর্ণনা করেন, নবী (ﷺ) তাঁর ঘরে আসলে অসুস্থতা আরো বৃদ্ধি পেল। তিনি বললেনঃ ‘তোমরা আমার উপর মুখের বাঁধন খোলা হয়নি এমন সাতটি মশকের পানি ঢেলে দাও, তাহলে হয়ত আমি মানুষকে কিছু উপদেশ দিতে পারব।‘ তাঁকে তাঁর স্ত্রী হাফসা (রাঃ)–এর একটি বড় পাত্রে বসিয়ে দেয়া হল। অতঃপর আমরা তাঁর উপর সেই সাত মশক পানি ঢালতে লাগলাম। এভাবে ঢালার পর এক সময় তিনি আমাদের প্রতি ইঙ্গিত করলেন, (এখন থাম) তোমরা তোমাদের কাজ করেছ। অতঃপর তিনি বের হয়ে জনসমক্ষে গেলেন।

সহীহ বুখারী হাদিস ১৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর শেষ দিকের অসুস্থতার একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। আয়েশা (রাঃ) বলেন, নবী صلى الله عليه وسلم-এর অসুস্থতা বেড়ে গেলে তিনি স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন যেন তাঁর শুশ্রূষা আয়েশা (রাঃ)-এর ঘরে করা হয়। তাঁরা অনুমতি দিলেন। এরপর তিনি দুই ব্যক্তির উপর ভর করে বের হলেন; তাঁর পা মাটিতে টেনে যাচ্ছিল। ইবন আব্বাস (রাঃ) জানান, ওই দুইজনের একজন ছিলেন আব্বাস (রাঃ), আর অন্যজন ছিলেন আলী (রাঃ)। আয়েশা (রাঃ) বলেন, ঘরে আসার পর ব্যথা আরও বাড়লে নবী صلى الله عليه وسلم বললেন, তাঁর উপর মুখের বাঁধন খোলা হয়নি এমন সাতটি মশকের পানি ঢেলে দিতে, হয়তো তিনি মানুষকে কিছু উপদেশ দিতে পারবেন। তাঁকে একটি বড় পাত্রে বসানো হলো এবং পানি ঢালা হলো। পরে তিনি ইঙ্গিত করে থামতে বললেন এবং মানুষের কাছে বের হলেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم অসুস্থ অবস্থায় আয়েশা (রাঃ)-এর ঘরে শুশ্রূষার অনুমতি নিয়েছিলেন।
  • তিনি দুর্বল অবস্থায় দুই ব্যক্তির উপর ভর করে চলেছিলেন।
  • মানুষকে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে তিনি পানি ঢালতে বলেছিলেন।
  • সাহাবা ও পরিবার নবী صلى الله عليه وسلم-এর সেবায় উপস্থিত ছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন