৩০/৫৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৯৮০ - দাউদ (আঃ)-এর সাওমের চেয়ে বেশি নয়
দাউদ (আঃ)-এর সওম।
দাউদ (আঃ)-এর সাওম: একদিন রোজা, একদিন বিরতি
সহীহ বুখারী : ১৯৮০
সহীহ বুখারীহাদিস নম্বর ১৯৮০
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ شَاهِينَ الْوَاسِطِيُّ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلاَبَةَ قَالَ أَخْبَرَنِي أَبُو الْمَلِيحِ قَالَدَخَلْتُ مَعَ أَبِيكَ عَلَى عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو فَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللهِ ﷺ ذُكِرَ لَهُ صَوْمِي فَدَخَلَ عَلَيَّ فَأَلْقَيْتُ لَهُ وِسَادَةً مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ فَجَلَسَ عَلَى الأَرْضِ وَصَارَتْ الْوِسَادَةُ بَيْنِي وَبَيْنَهُ فَقَالَ أَمَا يَكْفِيكَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلاَثَةُ أَيَّامٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ ﷺ قَالَ خَمْسًا قُلْتُ يَا رَسُولَ اللهِ ﷺ قَالَ سَبْعًا قُلْتُ يَا رَسُولَ اللهِ ﷺ قَالَ تِسْعًا قُلْتُ يَا رَسُولَ اللهِ ﷺ قَالَ إِحْدَى عَشْرَةَ ثُمَّ قَالَ النَّبِيُّ ﷺ لاَ صَوْمَ فَوْقَ صَوْمِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَم شَطْرَ الدَّهَرِ صُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আমার সাওমের (সাওম পালন পদ্ধতি সম্পর্কে) আলোচনা করায় তিনি আমার এখানে আগমন করেন। আমি তাঁর জন্য খেজুরের গাছের ছালে পরিপূর্ণ চামড়ার বালিশ (হেলান দিয়ে বসার জন্য) উপস্থিত করলাম। তিনি মাটিতে বসে পড়লেন। বালিশটি তাঁর ও আমার মাঝে পরে থাকল।তিনি বললেনঃ প্রতি মাসে তুমি তিন দিন সাওম পালন করলে হয় না? ‘আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! (আরো করতে সক্ষম)। তিনি বললেনঃ পাঁচ দিন। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! (আরো করতে সক্ষম)। তিনি বললেনঃ সাত দিন। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! (আরো করতে সক্ষম)। তিনি বললেনঃ নয় দিন। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! (আরো করতে সক্ষম)। তিনি বললেনঃ এগারো দিন। এরপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, দাউদ (আঃ)-এর সাওমের চেয়ে উত্তম সাওম আর হয় না- (তা হচ্ছে) অর্ধেক বছর, একদিন সাওম পালন কর ও একদিন ছেড়ে দাও।
সহীহ বুখারী হাদিস ১৯৮০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবনু আমর (রাঃ)-এর সাওমের কথা নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আলোচিত হলে তিনি তাঁর কাছে আসেন। নবীজি (صلى الله عليه وسلم) প্রথমে বলেন, প্রতি মাসে তিন দিন সাওম পালন করলেই কি যথেষ্ট নয়? আবদুল্লাহ (রাঃ) আরও করার ইচ্ছা জানান। এরপর পাঁচ দিন, সাত দিন, নয় দিন, এগারো দিনের কথা আসে। শেষে নবীজি (صلى الله عليه وسلم) বলেন, দাউদ (আঃ)-এর সাওমের চেয়ে উত্তম সাওম আর হয় না। তা হলো অর্ধেক বছর—একদিন সাওম পালন করা এবং একদিন ছেড়ে দেওয়া। এই হাদিসে বেশি নফল সাওমের আগ্রহকে পুরোপুরি থামানো হয়নি, বরং সীমা দেখানো হয়েছে। সামর্থ্য থাকলেও নবীজি (صلى الله عليه وسلم)-এর নির্ধারিত ভারসাম্য মেনে চলাই শিক্ষণীয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নফল সাওমে ধাপে ধাপে সহজ পথ দেখানো হয়েছে।
- দাউদ (আঃ)-এর সাওম হলো একদিন সাওম ও একদিন বিরতি।
- সামর্থ্য থাকলেও নির্ধারিত সীমার বাইরে কঠোরতা করা উচিত নয়।
