৩০/৬১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৯৮২ - সাওম অবস্থায় অতিথি, নফল সালাত ও বরকতের দোয়া
কারো সাথে দেখা করতে গিয়ে (নফল) সওম ভেঙ্গে না ফেলা।
সাওম অবস্থায় খাবার, নফল সালাত ও আনাস (রাঃ)-এর জন্য দোয়া
সহীহ বুখারী : ১৯৮২
সহীহ বুখারীহাদিস নম্বর ১৯৮২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنِي خَالِدٌ هُوَ ابْنُ الْحَارِثِ حَدَّثَنَا حُمَيْدٌ عَنْ أَنَسٍ دَخَلَ النَّبِيُّ ﷺ عَلَى أُمِّ سُلَيْمٍ فَأَتَتْهُ بِتَمْرٍ وَسَمْنٍ قَالَ أَعِيدُوا سَمْنَكُمْ فِي سِقَائِهِ وَتَمْرَكُمْ فِي وِعَائِهِ فَإِنِّي صَائِمٌ ثُمَّ قَامَ إِلَى نَاحِيَةٍ مِنْ الْبَيْتِ فَصَلَّى غَيْرَ الْمَكْتُوبَةِ فَدَعَا لأُمِّ سُلَيْمٍ وَأَهْلِ بَيْتِهَا فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ يَا رَسُولَ اللهِ ﷺ إِنَّ لِي خُوَيْصَّةً قَالَ مَا هِيَ قَالَتْ خَادِمُكَ أَنَسٌ فَمَا تَرَكَ خَيْرَ آخِرَةٍ وَلاَ دُنْيَا إِلاَّ دَعَا لِي بِهِ قَالَ اللَّهُمَّ ارْزُقْهُ مَالاً وَوَلَدًا وَبَارِكْ لَهُ فِيهِ فَإِنِّي لَمِنْ أَكْثَرِ الأَنْصَارِ مَالاً وَحَدَّثَتْنِي ابْنَتِي أُمَيْنَةُ أَنَّهُ دُفِنَ لِصُلْبِي مَقْدَمَ حَجَّاجٍ الْبَصْرَةَ بِضْعٌ وَعِشْرُونَ وَمِائَةٌ حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ قَالَ حَدَّثَنِي حُمَيْدٌ سَمِعَ أَنَسًا عَنْ النَّبِيِّ ﷺ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) (আমার মাতা) উম্মু সুলাইম (রাঃ)-এর ঘরে আগমন করলেন। তিনি তাঁর সামনে খেজুর ও ঘি পেশ করলেন। আল্লাহ্র রাসূল (ﷺ) বললেনঃ তোমাদের ঘি মশকে এবং খেজুর তার বরতনে রেখে দাও। কারণ আমি সায়িম। এরপর তিনি ঘরের এক পাশে গিয়ে নফল সালাত আদায় করলেন এবং উম্মু সুলাইম (রাঃ) ও তাঁর পরিজনের জন্য দোয়া করলেন।উম্মু সুলাইম (রাঃ) আরয করলেন, হে আল্লাহ্র রাসূল! আমার একটি ছোট ছেলে আছে। তিনি বললেনঃ কে সে? উম্মু সুলাইম (রাঃ) বললেন, আপনার খাদেম আনাস। তখন আল্লাহ্র রাসূল (ﷺ) আমার জন্য দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণের দোয়া করলেন। তিনি বললেনঃ হে আল্লাহ! তুমি তাকে মাল ও সন্তান-সন্ততি দান কর এবং তাকে বরকত দাও। আনাস (রাঃ) বলেন, আমি আনসারগণের মধ্যে অধিক সম্পদশালীদের একজন। এবং আমার কন্যা উমায়না আমাকে জানিয়েছেন যে, হাজ্জাজ (ইব্নু ইউসুফ) বসরায় আগমনের পূর্ব পর্যন্ত একশত বিশের অধিক আমার নিজের সন্তান মারা গেছে।হুমায়দ (রহঃ) আনাস (রাঃ)- কে নবী (ﷺ) হতে হাদীস বর্ণনা করতে শুনেছেন।
সহীহ বুখারী হাদিস ১৯৮২-এর সারসংক্ষেপ
এই হাদিসে নফল সাওম, অতিথি-আদব, নফল সালাত এবং দোয়ার সুন্দর দিক দেখা যায়। নবীজি (صلى الله عليه وسلم) উম্মু সুলাইম (রাঃ)-এর ঘরে গেলে তাঁর সামনে খেজুর ও ঘি আনা হয়। তিনি জানান যে তিনি সায়িম, তাই খাবারগুলো নিজ নিজ পাত্রে রাখতে বলেন। এরপর তিনি ঘরের এক পাশে নফল সালাত পড়েন এবং উম্মু সুলাইম (রাঃ) ও তাঁর পরিবারের জন্য দোয়া করেন। আনাস (রাঃ)-এর জন্য তিনি মাল, সন্তান ও বরকতের দোয়া করেন। এই বর্ণনায় সাওম অবস্থায় ভদ্রভাবে খাবার ফিরিয়ে দেওয়া এবং পরিবারের জন্য কল্যাণের দোয়া করার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাওম অবস্থায় খাবার না খেলে তা ভদ্রভাবে জানানো যায়।
- নফল সালাতের পর পরিবারের জন্য দোয়া করা সুন্দর আমল।
- দোয়ার ভাষায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়া যায়।
