৩২/২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২০১৬ - শেষ দশকের বেজোড় রাতে কদরের অনুসন্ধান
(রমজানের) শেষের সাত রাতে লাইলাতুল কদর তালাশ করা।
লাইলাতুল কদর: শেষ দশকের বেজোড় রাত ও ইতিকাফের শিক্ষা
সহীহ বুখারী : ২০১৬
সহীহ বুখারীহাদিস নম্বর ২০১৬
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَأَلْتُ أَبَا سَعِيدٍ وَكَانَ لِي صَدِيقًا فَقَالَ اعْتَكَفْنَا مَعَ النَّبِيِّ ﷺ الْعَشْرَ الأَوْسَطَ مِنْ رَمَضَانَ، فَخَرَجَ صَبِيحَةَ عِشْرِينَ، فَخَطَبَنَا وَقَالَ " إِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ، ثُمَّ أُنْسِيتُهَا أَوْ نُسِّيتُهَا، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ فِي الْوَتْرِ، وَإِنِّي رَأَيْتُ أَنِّي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَلْيَرْجِعْ».فَرَجَعْنَا وَمَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً، فَجَاءَتْ سَحَابَةٌ فَمَطَرَتْ حَتَّى سَالَ سَقْفُ الْمَسْجِدِ وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ، وَأُقِيمَتِ الصَّلاَةُ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَسْجُدُ فِي الْمَاءِ وَالطِّينِ، حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ.
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ) - এর সঙ্গে রমজানের মধ্যম দশকে ইতিকাফ করি। তিনি বিশ তারিখের সকালে বের হয়ে আমাদেরকে সম্বোধন করে বললেনঃ আমাকে লাইলাতুল কদর (-এর সঠিক তারিখ) দেখানো হয়েছিল পরে আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। তোমরা শেষ দশকের বেজোড় রাতে তার সন্ধান কর। আমি দেখতে পেয়েছি যে, আমি (ঐ রাতে) কাদা-পানিতে সিজদা করছি। অতএব যে ব্যক্তি আল্লাহর রাসূল (ﷺ) - এর সঙ্গে ইতিকাফ করেছে সে যেন ফিরে আসে (মসজিদ হতে বের হয়ে না যায়)।আমরা সকলে ফিরে আসলাম (থেকে গেলাম)। আমরা আকাশে হালকা মেঘ খণ্ডও দেখতে পাইনি। পরে মেঘ দেখা দিল ও এমন জোরে বৃষ্টি হলো যে, খেজুরের শাখায় তৈরি মসজিদের ছাদ দিয়ে পানি ঝরতে লাগল। সালাত শুরু করা হলে আমি আল্লাহর রাসূল (ﷺ) - কে কাদা-পানিতে সিজদা করতে দেখলাম। পরে তাঁর কপালে আমি কাদার চিহ্ন দেখতে পাই।
সহীহ বুখারী হাদিস ২০১৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে লাইলাতুল কদর অনুসন্ধান ও ইতিকাফের একটি ঘটনা এসেছে। সাহাবীরা নবীজি (صلى الله عليه وسلم)-এর সঙ্গে রমজানের মধ্যম দশকে ইতিকাফ করেন। বিশ তারিখের সকালে নবীজি (صلى الله عليه وسلم) বলেন, তাঁকে লাইলাতুল কদরের সঠিক তারিখ দেখানো হয়েছিল, পরে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। তাই তিনি শেষ দশকের বেজোড় রাতে তা খুঁজতে বলেন। তিনি আরও জানান, তিনি কাদা-পানিতে সিজদা করছেন—এমন দেখেছেন। পরে বৃষ্টি হয়, মসজিদের ছাদ দিয়ে পানি পড়ে, এবং সালাতে নবীজি (صلى الله عليه وسلم)-কে কাদা-পানিতে সিজদা করতে দেখা যায়। তাঁর কপালে কাদার চিহ্নও দেখা যায়। এই হাদিস ‘লাইলাতুল কদর শেষ দশক’, ‘বেজোড় রাত’ এবং ‘ইতিকাফ’ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাতে অনুসন্ধান করতে বলা হয়েছে।
- ইতিকাফকারী সাহাবীদের মসজিদে ফিরে থাকতে বলা হয়েছিল।
- নবীজি (صلى الله عليه وسلم)-এর দেখা আলামত বাস্তবে কাদা-পানিতে সিজদার মাধ্যমে প্রকাশ পায়।
