৩২/৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২০১৮ - শেষ দশকে ইতিকাফ ও লাইলাতুল কদর অনুসন্ধান

রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করা।

فِيهِ عَنْ عُبَادَةَএ প্রসঙ্গে ‘উবাদা (রাঃ) হতে রিওয়ায়াত রয়েছে।"

শেষ দশকে ইতিকাফ: লাইলাতুল কদর খোঁজার নববী দিকনির্দেশনা

সহীহ বুখারীহাদিস নম্বর ২০১৮

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ. كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُجَاوِرُ فِي رَمَضَانَ الْعَشْرَ الَّتِي فِي وَسَطِ الشَّهْرِ، فَإِذَا كَانَ حِينَ يُمْسِي مِنْ عِشْرِينَ لَيْلَةً تَمْضِي، وَيَسْتَقْبِلُ إِحْدَى وَعِشْرِينَ، رَجَعَ إِلَى مَسْكَنِهِ وَرَجَعَ مَنْ كَانَ يُجَاوِرُ مَعَهُ. وَأَنَّهُ أَقَامَ فِي شَهْرٍ جَاوَرَ فِيهِ اللَّيْلَةَ الَّتِي كَانَ يَرْجِعُ فِيهَا، فَخَطَبَ النَّاسَ، فَأَمَرَهُمْ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ قَالَ " كُنْتُ أُجَاوِرُ هَذِهِ الْعَشْرَ، ثُمَّ قَدْ بَدَا لِي أَنْ أُجَاوِرَ هَذِهِ الْعَشْرَ الأَوَاخِرَ، فَمَنْ كَانَ اعْتَكَفَ مَعِي فَلْيَثْبُتْ فِي مُعْتَكَفِهِ، وَقَدْ أُرِيتُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ أُنْسِيتُهَا فَابْتَغُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ وَابْتَغُوهَا فِي كُلِّ وِتْرٍ، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ فِي مَاءٍ وَطِينٍ». فَاسْتَهَلَّتِ السَّمَاءُ فِي تِلْكَ اللَّيْلَةِ، فَأَمْطَرَتْ، فَوَكَفَ الْمَسْجِدُ فِي مُصَلَّى النَّبِيِّ ﷺ لَيْلَةَ إِحْدَى وَعِشْرِينَ، فَبَصُرَتْ عَيْنِي رَسُولَ اللَّهِ ﷺ وَنَظَرْتُ إِلَيْهِ انْصَرَفَ مِنَ الصُّبْحِ، وَوَجْهُهُ مُمْتَلِئٌ طِينًا وَمَاءً.

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) রমযান মাসের মাঝের দশকে ইতিকাফ করেন। বিশ তারিখ অতীত হওয়ার সন্ধ্যায় এবং একুশ তারিখের শুরুতে তিনি এবং তাঁর সঙ্গে যাঁরা ইতিকাফ করেছিলেন সকলেই নিজ নিজ বাড়িতে প্রস্থান করেন এবং তিনি যে মাসে ইতিকাফ করেন ঐ মাসের যে রাতে ফিরে যান সে রাতে লোকদের সামনে ভাষণ দেন। আর তাতে মাশাআল্লাহ, তাদেরকে বহু নির্দেশ দান করেন, অতঃপর বলেন যে, আমি এই দশকে ইতিকাফ করেছিলাম।এরপর আমি সিদ্ধান্ত করেছি যে, শেষ দশকে ইতিকাফ করব। যে আমার সঙ্গে ইতিকাফ করেছিল সে যেন তার ইতিকাফস্থলে থেকে যায়। আমাকে সে রাত দেখানো হয়েছিল, পরে তা ভুলিয়ে দেয়া হয়েছে। (আল্লাহর রাসূল (ﷺ) বললেন): শেষ দশকে ঐ রাতের তালাশ কর এবং প্রত্যেক বেজোড় রাতে তা তালাশ কর। আমি স্বপ্নে দেখেছি যে, ঐ রাতে আমি কাদা-পানিতে সিজদা করছি।ঐ রাতে আকাশে প্রচুর মেঘের সঞ্চার হয় এবং বৃষ্টি হয়। মসজিদে আল্লাহর রাসূল (ﷺ) - এর সালাতের স্থানেও বৃষ্টির পানি পড়তে থাকে। এটা ছিল একুশ তারিখের রাত। যখন তিনি ফজরের সালাত শেষে ফিরে বসেন তখন আমি তাঁর দিকে তাকিয়ে দেখতে পাই যে, তাঁর মুখমণ্ডল কাদা-পানি মাখা।

সহীহ বুখারী হাদিস ২০১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রমজানের ইতিকাফ ও লাইলাতুল কদর অনুসন্ধানের গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। আল্লাহর রসূল (صلى الله عليه وسلم) আগে রমজানের মাঝের দশকে ইতিকাফ করতেন। এক মাসে তিনি ঘোষণা করেন, তিনি শেষ দশকে ইতিকাফ করবেন। যারা তাঁর সঙ্গে ইতিকাফ করেছিল, তাদের ইতিকাফস্থলে থেকে যেতে বলেন। তিনি জানান, তাঁকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, পরে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। তাই শেষ দশকে এবং প্রত্যেক বেজোড় রাতে তা খুঁজতে বলেন। তিনি আরও জানান, তিনি কাদা-পানিতে সিজদা করছেন—এমন দেখেছেন। পরে একুশ তারিখের রাতে বৃষ্টি হয়, মসজিদের সালাতের স্থানে পানি পড়ে, আর ফজরের পর তাঁর মুখে কাদা-পানির চিহ্ন দেখা যায়। এই হাদিস ইতিকাফ, শেষ দশক ও কদরের রাত—তিনটি বিষয়কে একসাথে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজি (صلى الله عليه وسلم) শেষ দশকে ইতিকাফ করার সিদ্ধান্ত জানান।
  • লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাতে খুঁজতে বলা হয়েছে।
  • ইতিকাফস্থলে স্থির থাকার নির্দেশ এই বর্ণনায় এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন