৩৪/৪৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২১১৮ - নিয়ত অনুযায়ী পুনরুত্থানের শিক্ষা

বাজার বা ব্যবসা কেন্দ্র সম্পর্কে যা বর্ণিত হয়েছে।

وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ قُلْتُ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ قَالَ سُوقُ قَيْنُقَاعَ وَقَالَ أَنَسٌ قَالَ عَبْدُ الرَّحْمَنِ دُلُّونِي عَلَى السُّوقِ وَقَالَ عُمَرُ أَلْهَانِي الصَّفْقُ بِالْأَسْوَاقِ‘আবদুর রহমান ইবন আউফ (রাঃ) বলেন, আমরা মদীনায় আগমনের পর জিজ্ঞেস করলাম, এমন কোনো বাজার আছে কি, যেখানে ব্যবসা-বাণিজ্য হয়? সে বলল, কাইনুকার বাজার আছে। আনাস (রাঃ) বলেন, ‘আবদুর রহমান (রাঃ) বললেন, আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দাও। ‘উমার (রাঃ) বলেন, আমাকে বাজারের কেনা বেচা গাফিল করে রেখেছে।"

নিয়তের হাদিস: মানুষ উঠবে নিজের নিয়ত অনুযায়ী

সহীহ বুখারীহাদিস নম্বর ২১১৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ حَدَّثَتْنِي عَائِشَةُ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ، فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ».‏ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ، وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ‏.‏ قَالَ «يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ، ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ ‏"

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, (পরবর্তী জামানায়) একদল সৈন্য কা’বা (ধ্বংসের উদ্দেশ্যে) অভিযান চালাবে। যখন তারা বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদের আগের পিছের সকলকে জমিনে ধ্বসিয়ে দেয়া হবে। ‘আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! তাদের অগ্রবাহিনী ও পশ্চাৎবাহিনী সকলকে কিভাবে ধ্বসিয়ে দেয়া হবে, অথচ সে সেনাবাহিনীতে তাদের বাজারের (পণ্য-সামগ্রী বহনকারী) লোকও থাকবে এবং এমন লোকও থাকবে যারা তাদের দলভুক্ত নয়, তিনি বললেন, তাদের আগের পিছের সকলকে ধ্বসিয়ে দেয়া হবে। তারপরে (কেয়ামতের দিবসে) তাদের নিজেদের নিয়ত অনুযায়ী উত্থান করা হবে।

সহীহ বুখারী হাদিস ২১১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূল صلى الله عليه وسلم বলেন, একদল সৈন্য কা’বা ধ্বংসের উদ্দেশ্যে অভিযান চালাবে। তারা বায়দা নামক স্থানে পৌঁছলে তাদের আগের ও পেছনের সবাইকে জমিনে ধসিয়ে দেওয়া হবে। আয়েশা (রাঃ) জানতে চাইলেন, তাদের মধ্যে তো বাজারের লোকও থাকবে এবং এমন লোকও থাকবে যারা তাদের দলভুক্ত নয়; তাহলে সবাইকে কীভাবে ধসিয়ে দেওয়া হবে? নবী صلى الله عليه وسلم বললেন, সবাইকে ধসিয়ে দেওয়া হবে, তারপর কেয়ামতের দিনে তাদের নিজ নিজ নিয়ত অনুযায়ী উঠানো হবে। এই হাদিসে নিয়তের গুরুত্ব স্পষ্ট। বাহ্যিকভাবে এক ঘটনার মধ্যে থাকলেও আল্লাহর কাছে মানুষের নিয়ত আলাদা বিবেচিত হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষের নিয়ত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ।
  • এক জায়গায় থাকা সবার উদ্দেশ্য এক নাও হতে পারে।
  • শেষ বিচারে প্রত্যেকের অবস্থা তার নিজের নিয়তের সঙ্গে যুক্ত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন