৩৪/৪৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২১১৯ - জামাতে সালাত ও মসজিদে অপেক্ষার ফজিলত

বাজার বা ব্যবসা কেন্দ্র সম্পর্কে যা বর্ণিত হয়েছে।

وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ لَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ قُلْتُ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ قَالَ سُوقُ قَيْنُقَاعَ وَقَالَ أَنَسٌ قَالَ عَبْدُ الرَّحْمَنِ دُلُّونِي عَلَى السُّوقِ وَقَالَ عُمَرُ أَلْهَانِي الصَّفْقُ بِالْأَسْوَاقِ‘আবদুর রহমান ইবন আউফ (রাঃ) বলেন, আমরা মদীনায় আগমনের পর জিজ্ঞেস করলাম, এমন কোনো বাজার আছে কি, যেখানে ব্যবসা-বাণিজ্য হয়? সে বলল, কাইনুকার বাজার আছে। আনাস (রাঃ) বলেন, ‘আবদুর রহমান (রাঃ) বললেন, আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দাও। ‘উমার (রাঃ) বলেন, আমাকে বাজারের কেনা বেচা গাফিল করে রেখেছে।"

জামাতে সালাতের ফজিলত: মসজিদে যাওয়ার প্রতিটি কদমের মূল্য

সহীহ বুখারীহাদিস নম্বর ২১১৯

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «صَلاَةُ أَحَدِكُمْ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي سُوقِهِ وَبَيْتِهِ بِضْعًا وَعِشْرِينَ دَرَجَةً، وَذَلِكَ بِأَنَّهُ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ، لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ، لاَ يَنْهَزُهُ إِلاَّ الصَّلاَةُ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلاَّ رُفِعَ بِهَا دَرَجَةً، أَوْ حُطَّتْ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، وَالْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ، مَا لَمْ يُؤْذِ فِيهِ».‏ وَقَالَ «أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا كَانَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ».‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের কারো জামাআতে সালাত আদায়ে নিজ ঘরের সালাতের চেয়ে বিশ গুণেরও অধিক মর্তবা রয়েছে। কারণ সে যখন উত্তমরূপে ওজু করে মসজিদে আসে, সালাত আদায় ছাড়া অন্য কোন অভিপ্রায়ে আসে না, সালাত ছাড়া অন্য কিছুই তাকে উদ্বুদ্ধ করে না। এমতাবস্থায় তার প্রতি কদমে এক মর্তবা বৃদ্ধি করা হবে এবং একটি গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আর ফেরেশতাগণ তোমাদের সে ব্যক্তির জন্য (এ মর্মে) দোয়া করতে থাকবেন, যতক্ষণ সে যেখানে সালাত আদায় করেছে, হে আল্লাহ! আপনি তার প্রতি অনুগ্রহ করুন, তার প্রতি রহম করুন। যতক্ষণ না সে তথায় ওজু ভঙ্গ করে, যতক্ষণ না সে তথায় কাউকে কষ্ট দেয়। তিনি আরো বলেছেন, তোমাদের সে ব্যক্তি সালাতে রত গণ্য হবে, যতক্ষণ সে সালাতের অপেক্ষায় থাকে।

সহীহ বুখারী হাদিস ২১১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূল صلى الله عليه وسلم জামাতে সালাতের মর্যাদা বলেছেন। ঘর বা বাজারে একা সালাতের তুলনায় জামাতে সালাতের মর্যাদা বিশেরও বেশি স্তর বৃদ্ধি পায়। কারণ একজন ব্যক্তি যখন ভালোভাবে অজু করে শুধু সালাতের উদ্দেশ্যে মসজিদে আসে, তখন তার প্রতিটি কদমে মর্যাদা বাড়ে বা গুনাহ কমানো হয়। সে যেখানে সালাত আদায় করেছে, সেখানে বসে থাকলে ফেরেশতারা তার জন্য দোয়া করে, যতক্ষণ সে অজু ভঙ্গ না করে এবং কাউকে কষ্ট না দেয়। আরও বলা হয়েছে, সালাতের অপেক্ষায় থাকা অবস্থায়ও সে সালাতে রত গণ্য হয়। এটি মসজিদ, জামাত ও শিষ্ট আচরণের বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জামাতে সালাতের বিশেষ মর্যাদা আছে।
  • মসজিদে যাওয়ার কদমও সাওয়াবের কারণ হতে পারে।
  • মসজিদে বসে কাউকে কষ্ট না দেওয়া জরুরি।
  • সালাতের অপেক্ষাও ইবাদতের অংশ হিসেবে গণ্য হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন