৩৫/৭. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২২৫৪ - কৃষিপণ্যে সলম ও নির্দিষ্ট মেয়াদ

নির্দিষ্ট মেয়াদে অগ্রিম বেচা-কেনা।

وَبِهِ قَالَ ابْنُ عَبَّاسٍ وَأَبُو سَعِيدٍ وَالْأَسْوَدُ وَالْحَسَنُ وَقَالَ ابْنُ عُمَرَ لَا بَأْسَ فِي الطَّعَامِ الْمَوْصُوفِ بِسِعْرٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ مَا لَمْ يَكُ ذَلِكَ فِي زَرْعٍ لَمْ يَبْدُ صَلَاحُهُইবন ‘আব্বাস ও সাঈদ (রাঃ) এবং আসওয়াদ ও হাসান (বাসরী) (রহঃ) এ অভিমত ব্যক্ত করেছেন। ইবন ‘উমার (রাঃ) বলেন, নির্দিষ্ট মেয়াদে ও নির্দিষ্ট দামের ভিত্তিতে খাদ্য (বাকীতে) বিক্রয় করায় দোষ নেই। অবশ্য যদি তা এমন ফসলে না হয় যা আহারযোগ্য হয়নি।"

গম, যব ও যায়তুনে নির্দিষ্ট মেয়াদে সলমের শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২২৫৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي مُجَالِدٍ، قَالَ أَرْسَلَنِي أَبُو بُرْدَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى وَعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى فَسَأَلْتُهُمَا عَنِ السَّلَفِ،.فَقَالاَ كُنَّا نُصِيبُ الْمَغَانِمَ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَكَانَ يَأْتِينَا أَنْبَاطٌ مِنْ أَنْبَاطِ الشَّأْمِ فَنُسْلِفُهُمْ فِي الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالزَّبِيبِ إِلَى أَجَلٍ مُسَمًّى. قَالَ قُلْتُ أَكَانَ لَهُمْ زَرْعٌ، أَوْ لَمْ يَكُنْ لَهُمْ زَرْعٌ قَالاَ مَا كُنَّا نَسْأَلُهُمْ عَنْ ذَلِكَ.

তিনি বলেন, আবূ বুরদা ও ‘আবদুল্লাহ্‌ ইবনু শাদ্দাদ (রহঃ) আমাকে আবদুর রহমান ইবনু আবযা ও ‘আবদুল্লাহ্‌ ইবনু আবূ আওফা (রাঃ)- এর নিকট পাঠালেন। আমি ‘সলম’ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় সম্পর্কে তাদের জিজ্ঞেস করলে তাঁরা উভয়ে বললেন, আল্লাহ্‌র রসূল (ﷺ)- এর সঙ্গে (জিহাদে) আমরা মালে গনীমত লাভ করতাম, আমাদের কাছে সিরিয়া হতে কৃষকগণ আসলে আমরা তাদের সঙ্গে গম, যব, ও যায়তুনে নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। তিনি [মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহঃ)] বলেন, আমি জিজ্ঞেস করলাম, তাদের নিকট সে সময় ফসল মওজুদ থাকত, কি থাকত না? তাঁরা উভয়ে বললেন, আমরা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করিনি।

সহীহ বুখারী হাদিস ২২৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুর রহমান ইবন আবজা ও আব্দুল্লাহ ইবন আবু আওফা (রাঃ)-এর বক্তব্য এসেছে। তাঁদের কাছে সলম পদ্ধতিতে ক্রয়-বিক্রয় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তাঁরা বলেন, আল্লাহর রসূল (صلى الله عليه وسلم)-এর সঙ্গে থাকার সময় তাঁরা মালে গনীমত লাভ করতেন। সিরিয়া থেকে কৃষকগণ এলে তাঁরা গম, যব ও যায়তুনে নির্দিষ্ট মেয়াদে সলম করতেন। জিজ্ঞেস করা হয়েছিল, তখন তাদের কাছে ফসল মওজুদ থাকত কি না। তাঁরা বলেন, এ বিষয়ে তাঁরা জিজ্ঞেস করতেন না। এই হাদিসে কৃষিপণ্যে সলম, নির্দিষ্ট মেয়াদ এবং সাহাবীদের বাস্তব লেনদেনের চিত্র দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গম, যব ও যায়তুনে সলম করার বর্ণনা এসেছে।
  • সলমে নির্দিষ্ট মেয়াদ ঠিক করা গুরুত্বপূর্ণ।
  • সাহাবীরা সিরিয়া থেকে আসা কৃষকদের সঙ্গে সলম করতেন।
  • বর্ণনায় এসেছে, তারা ফসল মওজুদ আছে কি না জিজ্ঞেস করতেন না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন