৩৫/৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২২৫৫ - সলমে ফসল মওজুদ জিজ্ঞেস না করা
নির্দিষ্ট মেয়াদে অগ্রিম বেচা-কেনা।
وَبِهِ قَالَ ابْنُ عَبَّاسٍ وَأَبُو سَعِيدٍ وَالْأَسْوَدُ وَالْحَسَنُ وَقَالَ ابْنُ عُمَرَ لَا بَأْسَ فِي الطَّعَامِ الْمَوْصُوفِ بِسِعْرٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ مَا لَمْ يَكُ ذَلِكَ فِي زَرْعٍ لَمْ يَبْدُ صَلَاحُهُইবন ‘আব্বাস ও সাঈদ (রাঃ) এবং আসওয়াদ ও হাসান (বাসরী) (রহঃ) এ অভিমত ব্যক্ত করেছেন। ইবন ‘উমার (রাঃ) বলেন, নির্দিষ্ট মেয়াদে ও নির্দিষ্ট দামের ভিত্তিতে খাদ্য (বাকীতে) বিক্রয় করায় দোষ নেই। অবশ্য যদি তা এমন ফসলে না হয় যা আহারযোগ্য হয়নি।"
কৃষিপণ্যে সলম: নির্দিষ্ট মেয়াদ ও সাহাবীদের আমল
সহীহ বুখারী : ২২৫৫
সহীহ বুখারীহাদিস নম্বর ২২৫৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي مُجَالِدٍ، قَالَ أَرْسَلَنِي أَبُو بُرْدَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى وَعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى فَسَأَلْتُهُمَا عَنِ السَّلَفِ،. فَقَالاَ كُنَّا نُصِيبُ الْمَغَانِمَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَكَانَ يَأْتِينَا أَنْبَاطٌ مِنْ أَنْبَاطِ الشَّأْمِ فَنُسْلِفُهُمْ فِي الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالزَّبِيبِ إِلَى أَجَلٍ مُسَمًّى. قَالَ قُلْتُ أَكَانَ لَهُمْ زَرْعٌ، أَوْ لَمْ يَكُنْ لَهُمْ زَرْعٌ قَالاَ مَا كُنَّا نَسْأَلُهُمْ عَنْ ذَلِكَ.
তিনি বলেন, আবূ বুরদা ও ‘আবদুল্লাহ্ ইবনু শাদ্দাদ (রহঃ) আমাকে আবদুর রহমান ইবনু আবযা ও ‘আবদুল্লাহ্ ইবনু আবূ আওফা (রাঃ)- এর নিকট পাঠালেন। আমি ‘সলম’ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় সম্পর্কে তাদের জিজ্ঞেস করলে তাঁরা উভয়ে বললেন, আল্লাহ্র রসূল (ﷺ)- এর সঙ্গে (জিহাদে) আমরা মালে গনীমত লাভ করতাম, আমাদের কাছে সিরিয়া হতে কৃষকগণ আসলে আমরা তাদের সঙ্গে গম, যব, ও যায়তুনে নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। তিনি [মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহঃ)] বলেন, আমি জিজ্ঞেস করলাম, তাদের নিকট সে সময় ফসল মওজুদ থাকত, কি থাকত না? তাঁরা উভয়ে বললেন, আমরা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করিনি।
সহীহ বুখারী হাদিস ২২৫৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে সলম পদ্ধতিতে ক্রয়-বিক্রয় নিয়ে সাহাবীদের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে। আবু বুরদা ও আব্দুল্লাহ ইবন শাদ্দাদ (রহঃ) একজনকে আবদুর রহমান ইবন আবজা ও আব্দুল্লাহ ইবন আবু আওফা (রাঃ)-এর কাছে পাঠান। তাঁরা বলেন, নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে থাকার সময় তাঁরা মালে গনীমত পেতেন। সিরিয়ার কৃষকগণ এলে তাঁরা গম, যব ও যায়তুনে নির্দিষ্ট মেয়াদে সলম করতেন। প্রশ্ন করা হলে তাঁরা বলেন, কৃষকদের কাছে তখন ফসল ছিল কি না, তা তাঁরা জিজ্ঞেস করতেন না। হাদিসটি সলমে নির্দিষ্ট মেয়াদ এবং বাস্তব লেনদেনের পদ্ধতি বোঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সলম পদ্ধতিতে কৃষিপণ্য কেনাবেচার বর্ণনা এসেছে।
- নির্দিষ্ট মেয়াদ ঠিক করে সলম করা হতো।
- সাহাবীরা সিরিয়ার কৃষকদের সঙ্গে লেনদেন করতেন।
- ফসল মওজুদ আছে কি না—এ বিষয়ে তারা জিজ্ঞেস করতেন না বলে বর্ণিত হয়েছে।
