৩৭/১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২২৬১ - ইজারা
সৎ ব্যক্তিকে শ্রমিক হিসেবে নিয়োগ প্রদান।
وَقَوْلُ اللهِ تَعَالَى ﴾إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ﴿ وَالْخَازِنُ الْأَمِينُ وَمَنْ لَمْ يَسْتَعْمِلْ مَنْ أَرَادَهُআল্লাহ তা‘আলা বলেছেন: “কারণ তোমার মজদুর হিসাবে উত্তম হলো সে ব্যক্তি, যে শক্তিশালী, বিশ্বস্ত” (কাসাস: ২৬)। বিশ্বস্ত খাজনা আদায়কারী নিয়োগ করা এবং কোনো পদপ্রার্থীকে উক্ত পদে নিয়োগ না করা।"
সহীহ বুখারী : ২২৬১
সহীহ বুখারীহাদিস নম্বর ২২৬১
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ قُرَّةَ بْنِ خَالِدٍ، قَالَ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ ﷺ وَمَعِي رَجُلاَنِ مِنَ الأَشْعَرِيِّينَ، فَقُلْتُ مَا عَلِمْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ. فَقَالَ «لَنْ أَوْ لاَ نَسْتَعْمِلُ عَلَى عَمَلِنَا مَنْ أَرَادَهُ».
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর নিকট আসলাম, আমার সঙ্গে আশ’আরী গোত্রের দুজন লোক ছিল। আমি বললাম, আমি জানতাম না যে, এরা কোন কর্মপ্রার্থী হবে। নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কর্মপ্রার্থী হয়, আমরা আমাদের কাজে তাকে কখনো নিয়োগ করি না অথবা বলেছেন কখনো করব না।
