৩৭/১. অধ্যায়ঃ
সৎ ব্যক্তিকে শ্রমিক হিসেবে নিয়োগ প্রদান।
وَقَوْلُ اللهِ تَعَالَى ﴿إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ﴾ وَالْخَازِنُ الْأَمِينُ وَمَنْ لَمْ يَسْتَعْمِلْ مَنْ أَرَادَهُআল্লাহ তা‘আলা বলেছেন: “কারণ তোমার মজদুর হিসাবে উত্তম হলো সে ব্যক্তি, যে শক্তিশালী, বিশ্বস্ত” (কাসাস: ২৬)। বিশ্বস্ত খাজনা আদায়কারী নিয়োগ করা এবং কোনো পদপ্রার্থীকে উক্ত পদে নিয়োগ না করা।"
সহিহ বুখারী : ২২৬০
সহিহ বুখারীহাদিস নম্বর ২২৬০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْبَرَنِي جَدِّي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِيهِ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيَّ صلى الله عليه وسلم " الْخَازِنُ الأَمِينُ الَّذِي يُؤَدِّي مَا أُمِرَ بِهِ طَيِّبَةً نَفْسُهُ أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ ".
আবূ মূসা আশ’আরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, বিশ্বস্ত খাজাঞ্চি, যাকে কোন কিছু নির্দেশ করলে সন্তুষ্টচিত্তে তা আদায় করে, সে হলো দাতাদের একজন।
