৩৭/২০. অধ্যায়ঃ
কৃতদাসীর এবং পতিতার উপার্জন।
وَلَكِرَةَ إِبْرَاهِيمُ أَجْرَ النَّائِحَةِ وَالْمُغَنِّيَةِইবরাহীম (রহ.) বিলাপকারিণী ও গায়িকার পারিশ্রমিক গ্রহণ মাকরুহ মনে করেন।وَقَوْلُ اللَّهِ تَعَالَى ﴿ وَلَا تُكْرِهُوا فَتَيَاتِكُمْ عَلَى الْبِغَاءِ إِنْ أَرَدْنَ تَحَصُّنًا لِتَبْتَغُوا عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا وَمَنْ يُكْرِهْهُنَّ فَإِنَّ اللَّهَ مِنْ بَعْدِ إِكْرَاهِهِنَّ غَفُورٌ رَحِيمٌ ﴾ وَقَالَ مُجَاهِدٌ ﴿ فَتَيَاتِكُمْ ﴾ إِمَاءَكُمْআল্লাহ তা‘আলা বলেন: “তোমাদের বাঁদী সতীত্ব রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন লালসায় তাদেরকে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করো না- আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান।” (আন-নূর: ৩৩) মুজাহিদ (রহ.) বলেন, فَتَيَاتِكُمْ অর্থ তোমাদের দাসীরা।"
সহিহ বুখারী : ২২৮৩
সহিহ বুখারীহাদিস নম্বর ২২৮৩
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ كَسْبِ الإِمَاءِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) দাসীদের অবৈধ উপার্জন নিষিদ্ধ করেছেন।
