৪০/৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৩০৩ - একই জাতের পণ্যে সুদ থেকে বাঁচার শিক্ষা

স্বর্ণ-রৌপ্য বেচা-কেনা ও ওজনে বিক্রয়যোগ্য বস্তুসমূহে প্রতিনিধি নিয়োগ করা।

وَقَدْ وَكَّلَ عُمَرُ وَابْنُ عُمَرَ فِي الصَّرْفِ‘উমার ও ইবন ‘উমার (রাঃ) সোনা-রূপার ক্রয়-বিক্রয়ের ব্যাপারে প্রতিনিধি নিয়োগ করেছিলেন।"

একই জাতের পণ্যের লেনদেনে সুদ এড়ানোর সহজ শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৩০৩

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ عَوْفٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ اسْتَعْمَلَ رَجُلاً عَلَى خَيْبَرَ فَجَاءَهُمْ بِتَمْرٍ جَنِيبٍ فَقَالَ أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا فَقَالَ إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِالصَّاعَيْنِ وَالصَّاعَيْنِ بِالثَّلاَثَةِ فَقَالَ لاَ تَفْعَلْ بِعْ الْجَمْعَ بِالدَّرَاهِمِ ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا وَقَالَ فِي الْمِيزَانِ مِثْلَ ذَلِكَ

আবূ সা‘ঈদ আল-খুদরী (রাঃ) ও আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ্‌র রাসূল (ﷺ) এক ব্যক্তিকে খায়বারের কর্মচারী নিয়োগ করলেন। সে বেশ কিছু উন্নতমানের খেজুর তাঁর নিকটে নিয়ে আসল। নবী (ﷺ) বললেন, খায়বারের সব খেজুরই কি এরকম? সে বলল, ‘আমরা দু’ সা’র বদলে এর এক সা’ নিয়ে থাকি কিংবা তিন সা’র বদলে দু’সা নিয়ে থাকি। তখন নবী (ﷺ) বললেন, এরূপ কর না। মিশ্রিত খেজুর দিরহাম নিয়ে বিক্রি কর। তারপর এ দিরহাম দিয়েই উন্নতমানের খেজুর ক্রয় কর। ওজনে বিক্রয়যোগ্য বস্তুসমূহের ব্যাপারেও তিনি একই কথা বলেছেন।

সহীহ বুখারী হাদিস ২৩০৩-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় নবী (صلى الله عليه وسلم)-এর কাছে উন্নতমানের খেজুর আনা হয়। জিজ্ঞেস করলে জানা যায়, সাধারণ বা মিশ্রিত খেজুর দুই সা দিয়ে এক সা উন্নত খেজুর নেওয়া হয়, আবার তিন সা দিয়ে দুই সা নেওয়া হয়। নবী (صلى الله عليه وسلم) এ পদ্ধতি বন্ধ করতে বলেন। তিনি সহজ সমাধান দেন—আগে সাধারণ খেজুর দিরহাম দিয়ে বিক্রি করো, তারপর সেই দিরহাম দিয়ে উন্নত খেজুর কিনো। এই হাদিসের মূল বিষয় হলো সুদমুক্ত লেনদেন। ইসলামী কেনাবেচায় শুধু লাভ দেখলেই হয় না; পদ্ধতিও সঠিক হতে হয়। একই জাতের ও ওজনে বিক্রয়যোগ্য জিনিসে কমবেশি বিনিময় করলে সমস্যা তৈরি হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একই ধরনের পণ্যে সরাসরি কমবেশি বিনিময় থেকে বিরত থাকতে হবে।
  • লেনদেনের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করা জরুরি।
  • ভাল পণ্য নিতে চাইলে আলাদা বিক্রি ও আলাদা ক্রয় করা নিরাপদ পথ।
  • নবী (صلى الله عليه وسلم) ভুল লেনদেন দেখলে সহজ সমাধানও শিখিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন