৪০/৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৩০৪ - পাথর দিয়ে যবেহ ও হালাল খাদ্যের শিক্ষা
যখন রাখাল অথবা প্রতিনিধি দেখে যে, কোন বকরী মারা যাচ্ছে কিংবা কোন জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে বকরিটাকে যবেহ করে দিবে এবং যে জিনিসটা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়, সেটাকে ঠিক রাখার ব্যবস্থা করবে।
যবেহের হুকুম: দাসীর পাথর দিয়ে ছাগল যবেহ করার ঘটনা
সহীহ বুখারী : ২৩০৪
সহীহ বুখারীহাদিস নম্বর ২৩০৪
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ سَمِعَ الْمُعْتَمِرَ أَنْبَأَنَا عُبَيْدُ اللهِ عَنْ نَافِعٍ أَنَّهُ سَمِعَ ابْنَ كَعْبِ بْنِ مَالِكٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ أَنَّهُ كَانَتْ لَهُمْ غَنَمٌ تَرْعَى بِسَلْعٍ فَأَبْصَرَتْ جَارِيَةٌ لَنَا بِشَاةٍ مِنْ غَنَمِنَا مَوْتًا فَكَسَرَتْ حَجَرًا فَذَبَحَتْهَا بِهِ فَقَالَ لَهُمْ لاَ تَأْكُلُوا حَتَّى أَسْأَلَ النَّبِيَّ ﷺ أَوْ أُرْسِلَ إِلَى النَّبِيِّ ﷺ مَنْ يَسْأَلُهُ وَأَنَّهُ سَأَلَ النَّبِيَّ ﷺ عَنْ ذَاكَ أَوْ أَرْسَلَ فَأَمَرَهُ بِأَكْلِهَا قَالَ عُبَيْدُ اللهِ فَيُعْجِبُنِي أَنَّهَا أَمَةٌ وَأَنَّهَا ذَبَحَتْتَابَعَهُ عَبْدَةُ عَنْ عُبَيْدِ اللهِ
কা‘ব ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, তাঁর কতকগুলো ছাগল-ভেড়া ছিল, যা সাল্’ নামক স্থানে চরে বেড়াতো। একদিন আমাদের এক দাসী দেখলো যে, আমাদের ছাগল ভেড়ার মধ্যে একটি মারা যাচ্ছে। তখন সে একটি পাথর ভেঙ্গে তা দিয়ে ছাগলটাকে যবেহ করে দিল। কা’ব (রাঃ) তাদেরকে বললেন, তোমরা এটা খেয়ো না, যে পর্যন্ত না আমি নবী (ﷺ)- কে জিজ্ঞেস করে আসি অথবা কাউকে নবী (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করতে পাঠায়। তিনি নিজেই নবী (ﷺ)- কে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলে অথবা কাউকে পাঠিয়েছিলেন। তিনি [নবী (ﷺ)] তা খাওয়ার হুকুম দিয়েছিলেন। উবায়দুল্লাহ (রহঃ) বলেন, এ কথাটা আমার কাছে খুব ভাল লাগল যে, দাসী হয়েও সে ছাগলটাকে যবেহ করল।
সহীহ বুখারী হাদিস ২৩০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে কা‘ব (রাঃ)-এর ছাগল-ভেড়ার একটি ঘটনার কথা এসেছে। তাদের এক দাসী দেখলেন, একটি ছাগল মারা যাচ্ছে। তখন সে একটি পাথর ভেঙে তা দিয়ে ছাগলটি যবেহ করে। কা‘ব (রাঃ) দ্রুত সিদ্ধান্ত না নিয়ে বলেন, নবী (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস না করা পর্যন্ত তোমরা এটা খেয়ো না। পরে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জিজ্ঞেস করা হলে তিনি তা খাওয়ার হুকুম দেন। এখানে দুটি বিষয় পরিষ্কার। প্রথমত, খাবার হালাল কি না—এ বিষয়ে সতর্ক হওয়া দরকার। দ্বিতীয়ত, কোনো বিষয় পরিষ্কার না হলে জ্ঞানী ব্যক্তির কাছে জানতে হয়। বর্ণনাকারী দাসী হয়েও তার যবেহ করার বিষয়টি পছন্দ করেছেন, যা হাদিসের কথাতেই এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাবারের হালাল-হারাম বিষয়ে সতর্কতা রাখা উচিত।
- সন্দেহ হলে নিজে সিদ্ধান্ত না দিয়ে জিজ্ঞেস করা ভালো।
- জরুরি অবস্থায় যবেহের বিষয়টি এই ঘটনার মাধ্যমে বোঝা যায়।
- দাসী যবেহ করেছে—এ বিষয়টি বর্ণনাকারীর কাছে ভালো লেগেছিল।
