৪১/১৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৩৪৭ - বর্গাচাষে ঝুঁকি ও ন্যায্য চুক্তি
সোনা-রূপার বিনিময়ে জমি কিরায়া (নগদ বিক্রি) করা।
وَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّ أَمْثَلَ مَا أَنْتُمْ صَانِعُونَ أَنْ تَسْتَأْجِرُوا الْأَرْضَ الْبَيْضَاءَ مِنَ السَّنَةِ إِلَى السَّنَةِইবন ‘আব্বাস (রাঃ) বলেন, তোমরা যা কিছু করতে চাও তার মধ্যে সবচেয়ে উত্তম হল, নিজের খালি জমি এক বছরের জন্য ইজারা দেয়া।"
বর্গাচাষে ন্যায্যতা: ঝুঁকিপূর্ণ শর্ত এড়ানোর হাদিস
সহীহ বুখারী : ২৩৪৭
সহীহ বুখারীহাদিস নম্বর ২৩৪৭
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَنْظَلَةَ بْنِ قَيْسٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ حَدَّثَنِي عَمَّاىَ، أَنَّهُمْ كَانُوا يُكْرُونَ الأَرْضَ عَلَى عَهْدِ النَّبِيِّ ﷺ بِمَا يَنْبُتُ عَلَى الأَرْبِعَاءِ أَوْ شَىْءٍ يَسْتَثْنِيهِ صَاحِبُ الأَرْضِ فَنَهَى النَّبِيُّ ﷺ عَنْ ذَلِكَ فَقُلْتُ لِرَافِعٍ فَكَيْفَ هِيَ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ فَقَالَ رَافِعٌ لَيْسَ بِهَا بَأْسٌ بِالدِّينَارِ وَالدِّرْهَمِ. وَقَالَ اللَّيْثُ وَكَانَ الَّذِي نُهِيَ عَنْ ذَلِكَ مَا لَوْ نَظَرَ فِيهِ ذَوُو الْفَهْمِ بِالْحَلاَلِ وَالْحَرَامِ لَمْ يُجِيزُوهُ، لِمَا فِيهِ مِنَ الْمُخَاطَرَةِ.
রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার কাছে আমার চাচারা বর্ণনা করেছেন যে, আল্লাহর রাসূল (ﷺ)-এর যামানায় লোকেরা নালার পার্শ্বস্থ ফসলের শর্তে কিংবা এমন কিছু শর্তে ভাগে জমি ইজারা দিত, যা ক্ষেতের মালিক নিজের জন্যে নির্দিষ্ট করে নিত। নবী (ﷺ) আমাদের এরূপ করতে নিষেধ করেন। রাবী বলেন, আমি রাফি’ (রাঃ)- কে বললাম, দীনার ও দিরহামের শর্তে জমি (ইজারা দেয়া) কেমন? রাফি’ (রাঃ) বললেন, দীনার ও দিরহামের বিনিময়ে ইজারা দেয়াতে কোন দোষ নেই। [লাইস (রহঃ)] বলেন, আমার মনে হয়, যে বিষয়ে নিষেধ করা হয়েছে, হালাল ও হারাম বিষয়ে বিজ্ঞজনেরা সে সম্পর্কে চিন্তা করলেও তারা তা জায়েয মনে করবেন না। কেননা, তাতে (ক্ষতির) আশঙ্কা রয়েছে।
আবূ ‘আবদুল্লাহ [ইমাম বুখারী (রহঃ)] বলেন, আমার মনে হয়, যে বিষয়ে নিষেধ করা হয়েছে- এখান হতে লাইস (রহঃ)-এর উক্তি শুরু হয়েছে।
সহীহ বুখারী হাদিস ২৩৪৭-এর সারসংক্ষেপ
মূল বিষয়: বর্গাচাষ। এই বর্ণনায় জমি ইজারার এমন পদ্ধতির কথা এসেছে, যেখানে নালার পাশের ফসল বা মালিকের জন্য আলাদা করে রাখা অংশকে শর্ত করা হতো। নবী (صلى الله عليه وسلم) এ ধরনের পদ্ধতি নিষেধ করেছেন। কারণ এতে ফলন ভালো বা খারাপ হওয়ার ওপর এক পক্ষের ক্ষতির আশঙ্কা থাকে। রাফি (রাঃ)-কে দিনার ও দিরহামের বিনিময়ে জমি ইজারা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এতে কোনো দোষ নেই। হাদিসটি আমাদের শেখায়, কৃষি চুক্তি শুধু মুখের কথা নয়; শর্তগুলো ন্যায্য, স্পষ্ট এবং ঝুঁকিমুক্ত হওয়া দরকার। বিশেষ করে জমি, পানি ও ফলন সম্পর্কিত লেনদেনে অস্পষ্টতা কম রাখা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- চুক্তির শর্ত এমন হওয়া দরকার, যাতে অন্যায়ভাবে এক পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়।
- ফসলের অনিশ্চিত অংশকে শর্ত করলে ঝুঁকি তৈরি হতে পারে।
- স্পষ্ট বিনিময় লেনদেনকে সহজ ও নিরাপদ করতে পারে।
- কৃষি কাজে ন্যায্যতা ও সতর্কতা দুটিই প্রয়োজন।
