৪১/২০. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৩৪৮ - জান্নাতে চাষাবাদের আশ্চর্য বর্ণনা

জান্নাতে চাষাবাদের হাদিস: ইচ্ছা, ফসল ও নবীজির হাসি

সহীহ বুখারীহাদিস নম্বর ২৩৪৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، حَدَّثَنَا هِلاَلٌ، وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ " أَنَّ رَجُلاً مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ. قَالَ فَبَذَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ، فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ، فَإِنَّهُ لاَ يُشْبِعُكَ شَىْءٌ». فَقَالَ الأَعْرَابِيُّ وَاللَّهِ لاَ تَجِدُهُ إِلاَّ قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا، فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ، وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ. فَضَحِكَ النَّبِيُّ ﷺ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন নবী (ﷺ) কথা বলছিলেন, তখন তাঁর নিকট গ্রামের একজন লোক উপবিষ্ট ছিল। নবী (ﷺ) বর্ণনা করেন যে, জান্নাতবাসীদের কোন একজন তার রবের কাছে চাষাবাদের অনুমতি চাইবে। তখন আল্লাহ তা’আলা তাকে বলবেন, তুমি কি যা চাও, তা পাচ্ছ না? সে বলবে, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু আমার চাষ করার খুবই আগ্রহ।নবী (ﷺ) বললেন, তখন সে বীজ বুনবে এবং তা চারা হওয়া, গাছ বড় হওয়া ও ফসল কাটা সব কিছু পলকের মধ্যে হয়ে যাবে। আর তা (ফসল) পাহাড় সমান হয়ে যাবে। তখন আল্লাহ তা’আলা বলবেন, হে আদম সন্তান! এগুলো নিয়ে নাও। কোন কিছুই তোমাকে তৃপ্তি দেয় না। তখন গ্রাম্য লোকটি বলে উঠল, আল্লাহর কসম, এই ধরনের লোক আপনি কুরাইশী বা আনসারদের মধ্যেই পাবেন। কেননা তাঁরা চাষী। আর আমরা তো চাষী নই। এ কথা শুনে নবী (ﷺ) হেসে দিলেন।

সহীহ বুখারী হাদিস ২৩৪৮-এর সারসংক্ষেপ

মূল বিষয়: জান্নাত। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) জান্নাতবাসীর এক ব্যক্তির কথা বলেন, যে তার রবের কাছে চাষাবাদের অনুমতি চাইবে। তাকে বলা হবে, সে কি যা চায় তা পাচ্ছে না? সে বলবে, পাচ্ছে, কিন্তু চাষ করতে ভালোবাসে। এরপর সে বীজ বুনবে, আর পলকের মধ্যে চারা হওয়া, গাছ বড় হওয়া এবং ফসল কাটার অবস্থা হয়ে যাবে। ফসল পাহাড়সম হবে। এরপর আল্লাহ বলবেন, হে আদম সন্তান! এগুলো নিয়ে নাও; কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না। পাশে থাকা গ্রাম্য ব্যক্তি মজার ভঙ্গিতে বলল, এমন লোক কুরাইশি বা আনসারদের মধ্যেই হবে, কারণ তারা চাষি; আমরা চাষি নই। এতে নবী (صلى الله عليه وسلم) হেসে দেন। হাদিসটি জান্নাতের নেয়ামত ও মানুষের পছন্দের বিষয়কে সহজ ভাষায় দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জান্নাতবাসীর ইচ্ছা পূরণের আশ্চর্য বর্ণনা এই হাদিসে এসেছে।
  • চাষাবাদের প্রতি মানুষের ভালোবাসাও হাদিসে সুন্দরভাবে ফুটে উঠেছে।
  • নবী (صلى الله عليه وسلم) সাহাবিদের কথায় সহজ, কোমল ও হাসিমুখ আচরণ করতেন।
  • হাদিসটি জান্নাতের নেয়ামতের বিশালতা নিয়ে ভাবতে শেখায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন