৪১/২১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৩৪৯ - জুমার দিনের খাবার ও আনন্দ

গাছ লাগানো সম্পর্কে।

জুমার দিনের আনন্দ: সরল খাবার, প্রতিবেশী ও ভালোবাসা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৩৪৯

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ إِنَّا كُنَّا نَفْرَحُ بِيَوْمِ الْجُمُعَةِ، كَانَتْ لَنَا عَجُوزٌ تَأْخُذُ مِنْ أُصُولِ سِلْقٍ لَنَا كُنَّا نَغْرِسُهُ فِي أَرْبِعَائِنَا فَتَجْعَلُهُ فِي قِدْرٍ لَهَا فَتَجْعَلُ فِيهِ حَبَّاتٍ مِنْ شَعِيرٍ لاَ أَعْلَمُ إِلاَّ أَنَّهُ قَالَ لَيْسَ فِيهِ شَحْمٌ وَلاَ وَدَكٌ، فَإِذَا صَلَّيْنَا الْجُمُعَةَ زُرْنَاهَا فَقَرَّبَتْهُ، إِلَيْنَا فَكُنَّا نَفْرَحُ بِيَوْمِ الْجُمُعَةِ مِنْ أَجْلِ ذَلِكَ وَمَا كُنَّا نَتَغَدَّى وَلاَ نَقِيلُ إِلاَّ بَعْدَ الْجُمُعَةَ.

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

জুমু’আর দিন আসলে আমরা আনন্দিত হতাম এজন্য যে, আমাদের (প্রতিবেশী) এক বৃদ্ধা ছিলেন, তিনি আমাদের নালার ধারে লাগানো বীট গাছের মূল তুলে এনে তার ডেকচিতে রাখতেন এবং তার সাথে যবের দানাও মিশাতেন। (বর্ণনাকারী বলেন) আমার যতটুকু মনে পড়ে তিনি (সাহ্‌ল) বলেছেন যে, তাতে কোন চর্বি না তৈলাক্ত কিছু থাকত না। আমরা জুমু’আর সালাতের পর বৃদ্ধার নিকট আসতাম এবং তিনি তা আমাদের সামনে পরিবেশন করতেন। এ কারণে জুমু’আর দিন আমাদের খুব আনন্দ হত। আমরা জুমু’আর সালাতের পরই আহার করতাম এবং কায়লুলাহ (বিশ্রাম) করতাম।

সহীহ বুখারী হাদিস ২৩৪৯-এর সারসংক্ষেপ

মূল বিষয়: জুমা। এই হাদিসে সহল ইবন সাদ (রাঃ) জুমার দিনের একটি মধুর স্মৃতি বর্ণনা করেছেন। তাঁদের এক বৃদ্ধা প্রতিবেশী ছিলেন। তিনি নালার ধারে লাগানো বীট গাছের মূল এনে ডেকচিতে রাখতেন এবং তাতে যবের দানা মেশাতেন। খাবারটি খুব সাধারণ ছিল; বর্ণনায় এসেছে, তাতে চর্বি বা তৈলাক্ত কিছু থাকত না। তবু সাহাবিরা জুমার সালাতের পর তাঁর কাছে যেতেন, তিনি খাবার পরিবেশন করতেন, আর এ কারণে তাঁরা জুমার দিনে আনন্দিত হতেন। তাঁরা জুমার সালাতের পরই আহার ও কায়লুলাহ করতেন। এই হাদিস সরল খাবার, আন্তরিক মেহমানদারি এবং জুমার দিনের সামাজিক আনন্দকে সুন্দরভাবে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আন্তরিকতা থাকলে সাধারণ খাবারও আনন্দের কারণ হতে পারে।
  • জুমার সালাতের পর সাহাবিদের সহজ সামাজিক মিলন দেখা যায়।
  • প্রতিবেশীর মেহমানদারি সম্পর্ককে সুন্দর করে।
  • সাদামাটা জীবনেও কৃতজ্ঞতা ও আনন্দ রাখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন