৪/৬৯. অধ্যায়ঃ
ঘি এবং পানিতে নাপাকী পড়া
وَقَالَ الزُّهْرِيُّ لَا بَأْسَ بِالْمَاءِ مَا لَمْ يُغَيِّرْهُ طَعْمٌ أَوْ رِيحٌ أَوْ لَوْنٌ وَقَالَ حَمَّادٌ لَا بَأْسَ بِرِيشِ الْمَيْتَةِ وَقَالَ الزُّهْرِيُّ فِي عِظَامِ الْمَوْتَى نَحْوَ الْفِيلِ وَغَيْرِهِ أَدْرَكْتُ نَاسًا مِنْ سَلَفِ الْعُلَمَاءِ يَمْتَشِطُونَ بِهَا وَيَدَّهِنُونَ فِيهَا لَا يَرَوْنَ بِهِ بَأْسًا وَقَالَ ابْنُ سِيرِينَ وَإِبْرَاهِيمُ وَلَا بَأْسَ بِتِجَارَةِ الْعَاجِ.যুহরী (রহ.) বলেন: পানিতে অপবিত্রতা পড়লে কোনো ক্ষতি নেই, যতক্ষণ তার স্বাদ, গন্ধ বা রং বদলে না যায়। হাম্মাদ (রহ.) বলেন: মৃত (পাখির) পালক (পানিতে পড়লে) কোনো দোষ নেই। যুহরী (রহ.) মৃত জন্তু, যথা: হাতী প্রভৃতির হাড় সম্পর্কে বলেন: আমি পূর্ববর্তী আলিমদের মধ্যে কিছু আলিমকে পেয়েছি, তাঁরা তা (চিরুণী বানিয়ে) চুল আঁচড়াতেন এবং তার পাত্রে তেল রেখে ব্যবহার করতেন, এতে তাঁরা কোনো রূপ দোষ মনে করতেন না। ইবন সীরীন (রহ.) ও ইবরাহীম (রহ.) বলেন: হাতীর দাঁতের ব্যবসায় কোনো দোষ নেই।
সহিহ বুখারী : ২৩৫
সহিহ বুখারীহাদিস নম্বর ২৩৫
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ فَقَالَ " أَلْقُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ. وَكُلُوا سَمْنَكُمْ ".
মাইমূনা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ)-কে ঘি-এ পতিত ইঁদুর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন: ইঁদুরটি এবং তার আশপাশ হতে ফেলে দাও এবং তোমাদের অবশিষ্ট ঘি খাও।
(২৩৬, ৫৫৩৮, ৫৫৩৯, ৫৫৪০ দ্রষ্টব্য) (আধুনিক প্রকাশনীঃ ২২৯, ইসলামী ফাউন্ডেশনঃ ২৩৫)
