৪২/৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৩৫৭ - সম্পদ আত্মসাতে মিথ্যা শপথের পরিণতি
কুয়া নিয়ে ঝগড়া এবং এ ব্যাপারে মীমাংসা।
সম্পদ আত্মসাৎ ও মিথ্যা শপথ: কূপের বিবাদের শিক্ষা
সহীহ বুখারী : ২৩৫৭
সহীহ বুখারীহাদিস নম্বর ২৩৫৭
حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ، هُوَ عَلَيْهَا فَاجِرٌ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ» فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً﴿ الآيَةَ.فَجَاءَ الأَشْعَثُ فَقَالَ مَا حَدَّثَكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، فِيَّ أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ، كَانَتْ لِي بِئْرٌ فِي أَرْضِ ابْنِ عَمٍّ لِي فَقَالَ لِي «شُهُودَكَ». قُلْتُ مَا لِي شُهُودٌ. قَالَ «فَيَمِينَهُ». قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ. فَذَكَرَ النَّبِيُّ ﷺ هَذَا الْحَدِيثَ، فَأَنْزَلَ اللَّهُ ذَلِكَ تَصْدِيقًا لَهُ.
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানদের অর্থ সম্পদ (যা তার জিম্মায় আছে) আত্মসাৎ করার উদ্দেশ্যে মিথ্যা কসম খায়, সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় মিলিত হবে যে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন।এ প্রেক্ষিতে আল্লাহ তা’আলা নাযিল করেনঃ “যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে ---এর শেষ পর্যন্ত”- (আল ‘ইমরানঃ ৭৭)।এরপর আশ’আস (রাঃ) এসে বলেন, আবূ ‘আবদুর রহমান (রাঃ) তোমার নিকট যে হাদীস বর্ণনা করছিলেন (সে হাদীসে বর্ণিত) এ আয়াতটি তো আমার সম্পর্কে নাযিল হয়েছে। আমার চাচাতো ভাইয়ের জায়গায় আমার একটি কূপ ছিল। (এ ব্যাপারে আমাদের মধ্যে বিবাদ হওয়ায়) নবী (ﷺ) আমাকে বললেন, তোমার সাক্ষী পেশ কর। আমি বললাম, আমার সাক্ষী নেই। তিনি বললেন, তাহলে তাকে কসম খেতে হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে তো কসম করবে। এ সময় নবী (ﷺ) এ হাদীস বর্ণনা করেন এবং আল্লাহ তা’আলা তাকে সত্যায়িত করে এই আয়াতটি অবতীর্ণ করেন।
সহীহ বুখারী হাদিস ২৩৫৭-এর সারসংক্ষেপ
মূল বিষয়: শপথ। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) মিথ্যা কসমের গুরুতর পরিণতি বলেছেন। কেউ যদি কোনো মুসলিমের সম্পদ আত্মসাৎ করার জন্য মিথ্যা কসম খায়, তাহলে সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় মিলিত হবে যে আল্লাহ তার ওপর অসন্তুষ্ট থাকবেন। আশআস (রাঃ)-এর কূপ নিয়ে বিবাদের ঘটনা এই বর্ণনায় এসেছে। তিনি সাক্ষী দিতে পারেননি, তখন নবী (صلى الله عليه وسلم) অপর পক্ষের কসমের কথা বলেন। এতে তিনি বলেন, সে তো কসম করবে। এরপর নবী (صلى الله عليه وسلم) এই সতর্কবাণী বলেন এবং আল্লাহ আয়াত নাজিল করেন। হাদিসটি আমাদের বুঝায়, শপথ খুব গুরুতর বিষয়। সম্পদ, জমি বা কূপের মতো অধিকার নিয়ে মিথ্যা বলা শুধু মানুষের ক্ষতি নয়; তা আল্লাহর সামনে কঠিন জবাবদিহির বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শপথকে সম্পদ দখলের অস্ত্র বানানো কঠিন অন্যায়।
- জমি বা কূপের বিরোধে সত্য কথা বলা জরুরি।
- সাক্ষী না থাকলে বিচারিক কসমের গুরুত্ব বাড়ে।
- দুনিয়ার লাভের জন্য আল্লাহর নামে মিথ্যা বলা থেকে বাঁচতে হবে।
