৪/৭৪. অধ্যায়ঃ
পিতার মুখমণ্ডল হতে কন্যা কর্তৃক রক্ত ধুয়ে ফেলা।
وَقَالَ أَبُو الْعَالِيَةِ امْسَحُوا عَلَى رِجْلِي فَإِنَّهَا مَرِيضَةٌ.আবুল ‘আলিয়া (রহ.) বলেন: আমার পায়ে ব্যথা, তোমরা আমার পা মালিশ করে দাও।"
সহিহ বুখারী : ২৪৩
সহিহ বুখারীহাদিস নম্বর ২৪৩
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي حَازِمٍ، سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ،، وَسَأَلَهُ النَّاسُ، وَمَا بَيْنِي وَبَيْنَهُ أَحَدٌ بِأَىِّ شَىْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ مَا بَقِيَ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، كَانَ عَلِيٌّ يَجِيءُ بِتُرْسِهِ فِيهِ مَاءٌ، وَفَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ، فَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ فَحُشِيَ بِهِ جُرْحُ
আবূ হাযিম হতে বর্ণিতঃ
যখন আমার এবং সাহল ইবন সাদ আস-সাঈদী (রাঃ)-এর মাঝখানে কেউ ছিল না, তখন লোকে তার নিকট আরজ করল: (উহুদ যুদ্ধে) কী দিয়ে নবী (ﷺ)-এর যখমের চিকিৎসা করা হয়েছিল? তখন তিনি বললেন: এ ব্যাপারে আমার চেয়ে অধিক জানে এমন কেউ জীবিত নেই। আলী (রাঃ) তাঁর ঢালে করে পানি আনছিলেন আর ফাতিমা (রাঃ) তাঁর মুখমণ্ডল হতে রক্ত ধুয়ে দিলেন। অবশেষে চাটাই পুড়িয়ে (তার ছাই) তাঁর ক্ষতস্থানে দেয়া হল।
(২৯০৩, ২৯১১, ৩০৩৭, ৪০৭৫, ৫২৪৮, ৫৭২২ দ্রষ্টব্য) (আধুনিক প্রকাশনীঃ ২৩৬, ইসলামী ফাউন্ডেশনঃ ২৪২)
