৪৬/২৭. অধ্যায়ঃ
লোকজনের আবর্জনা নিক্ষেপের জায়গায় দাঁড়ানো ও পেশাব করা।
সহিহ বুখারী : ২৪৭১
সহিহ বুখারীহাদিস নম্বর ২৪৭১
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، أَوْ قَالَ لَقَدْ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا.
হুযাইফা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি। (রাবী বলেন) অথবা তিনি বলেছেন, নবী (ﷺ) এলেন লোকেদের ময়লা-আবর্জনা ফেলার স্থানে। এরপর তিনি দাঁড়িয়ে পেশাব করলেন।
