৪৯/১৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৫৪৫ - খাদেমের অধিকার ও মানবিক আচরণ

নবী (ﷺ)-এর বাণী, তোমাদের গোলামেরা তোমাদেরই ভাই। কাজেই তোমরা যা খাবে তা হতে তাদেরকেও খাওয়াবে।

وَقَوْلِهِ تَعَالَى ﴾وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا﴿ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ ﴾ذِي الْقُرْبَى﴿ الْقَرِيبُ وَالْجُنُبُ الْغَرِيبُ الْجَارُ الْجُنُبُ يَعْنِي الصَّاحِبَ فِي السَّفَرِ(এ সম্পর্কে) আল্লাহ তা‘আলার বাণী: “আর তোমরা আল্লাহর ইবাদত করবে ও কোনো কিছুকে তাঁর শরীক করবে না এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। দাম্ভিক আত্মগর্বীকে আল্লাহ পছন্দ করেন না।” (আন-নিসা (৪) : ৩৬)"

খাদেমের অধিকার হাদিস: খাবার, পোশাক ও সহমর্মিতার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৫৪৫

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا وَاصِلٌ الأَحْدَبُ، قَالَ سَمِعْتُ الْمَعْرُورَ بْنَ سُوَيْدٍ، قَالَ رَأَيْتُ أَبَا ذَرٍّ الْغِفَارِيَّ ـ رضى الله عنه ـ وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ فَسَأَلْنَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ إِنِّي سَابَبْتُ رَجُلاً فَشَكَانِي إِلَى النَّبِيِّ ﷺ، فَقَالَ لِيَ النَّبِيُّ ﷺ ‏"‏ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ إِنَّ إِخْوَانَكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَأَعِينُوهُمْ».‏

মা’রূর ইবনু সুওয়াইদ (রহঃ) হতে বর্ণিতঃ

একবার আমি আবূ যার গিফারী (রাঃ) -এর দেখা পেলাম। তার গায়ে তখন এক জোড়া কাপড় আর তার ক্রীতদাসের গায়েও (অনুরূপ) এক জোড়া কাপড় ছিল। তাঁকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, একবার এক ব্যক্তিকে আমি গালি দিয়েছিলাম। সে নবী (ﷺ)-এর কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করল। তখন নবী (ﷺ) আমাকে বললেন, তুমি তার মার প্রতি কটাক্ষ করে তাকে লজ্জা দিলে?তারপর তিনি বললেন, তোমাদের গোলামরা তোমাদেরই ভাই। আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, কাজেই কারো ভাই যদি তার অধীনে থাকে তবে সে যা খায়, তা হতে যেন তাকে খেতে দেয় এবং সে যা পরিধান করে, তা হতে যেন পরিধান করায় এবং তাদের সাধ্যাতীত কোন কাজে বাধ্য না করে। তোমরা যদি তাদের শক্তির ঊর্ধ্বে কোন কাজ তাদের দাও তবে তাদের সহযোগিতা কর।

সহীহ বুখারী হাদিস ২৫৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু যর গিফারি (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি এক ব্যক্তিকে তার মায়ের দিকে কটাক্ষ করে কথা বলেছিলেন। সে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে অভিযোগ করলে নবী (صلى الله عليه وسلم) তাঁকে সতর্ক করেন। এরপর তিনি বলেন, গোলামরা তোমাদের ভাই; আল্লাহ তাদের তোমাদের অধীনে রেখেছেন। তাই যার অধীনে কোনো ভাই থাকে, তাকে নিজের খাবার থেকে খেতে দিতে হবে, নিজের পোশাকের মতো পোশাক দিতে হবে এবং সাধ্যের বাইরে কাজ চাপানো যাবে না। যদি কঠিন কাজ দেওয়া হয়, তবে সাহায্য করতে হবে। এই হাদিসে খাদেমের অধিকার, ক্রীতদাসের প্রতি সদাচরণ এবং ভাষায় কাউকে ছোট না করার শিক্ষা একসাথে এসেছে। আধুনিক পাঠকের জন্যও এটি অধীনস্থ মানুষের প্রতি ন্যায় ও দয়ার স্পষ্ট বার্তা বহন করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কারও মা বা বংশ নিয়ে কটাক্ষ করা নিন্দনীয় কাজ।
  • অধীনস্থ মানুষকে ভাইয়ের মতো মর্যাদা দিতে বলা হয়েছে।
  • খাদেমকে খাবার ও পোশাকে অবহেলা করা উচিত নয়।
  • কঠিন কাজ দিলে তাকে সাহায্য করতে বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন