৪৯/১৭. অধ্যায়ঃ
দাসদের মারধোর করা এবং আমার ক্রীতদাস ও আমার বাঁদী এরূপ বলা মাকরূহ।
وَقَالَ اللَّهُ تَعَالَى ﴿وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ﴾ وَقَالَ ﴿عَبْدًا مَمْلُوكًا﴾ ﴿وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَى الْبَابِ﴾ وَقَالَ ﴿مِنْ فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ﴾ وَقَالَ النَّبِيُّ ﷺ قُومُوا إِلَى سَيِّدِكُمْ وَ ﴿اذْكُرْنِي عِنْدَ رَبِّكَ﴾ عِنْدَ سَيِّدِكَ وَمَنْ سَيِّدُكُمْআল্লাহ তা‘আলার বাণী: “এবং তোমাদের ক্রীতদাস বাঁদীদের মধ্যে যারা সৎ .....” (আন-নূর ৩২)। তিনি আরো বলেন: “অপরের অধিকারভুক্ত এক ক্রীতদাসের .....” (নাহল (১৬) : ৭৫)। “তারা স্ত্রী লোকটির স্বামীকে দরজার কাছে পেল” (ইউসুফ (১২) : ২৫)। আল্লাহ তা‘আলা আরো বলেন, “তোমাদের ঈমানদার বাঁদীদের ......” (আন-নিসা (৪) : ২৫)। নবী (ﷺ) বলেন, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়িয়ে যাও। “এবং তোমার প্রভুর নিকট আমার কথা বলবে” (ইউসুফ (১২) : ৪২)। অর্থাৎ, তোমার মনিবের নিকট।"
সহিহ বুখারী : ২৫৫১
সহিহ বুখারীহাদিস নম্বর ২৫৫১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْمَمْلُوكُ الَّذِي يُحْسِنُ عِبَادَةَ رَبِّهِ، وَيُؤَدِّي إِلَى سَيِّدِهِ الَّذِي لَهُ عَلَيْهِ مِنَ الْحَقِّ وَالنَّصِيحَةِ وَالطَّاعَةِ، لَهُ أَجْرَانِ ".
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, যে ক্রীতদাস আপন প্রতিপালকের উত্তমরূপে ইবাদত করে এবং আপন মনিবের যে হক আছে তা আদায় করে, তার কল্যাণ কামনা করে আর তার আনুগত্য করে, সে দ্বিগুণ পুণ্য অর্জন করবে।
