৫১/১৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৫৯৮ - প্রতিশ্রুতি পূরণ ও আমানতের শিক্ষা
হাদিয়া পাঠিয়ে দিয়ে বা হাদিয়া পাঠিয়ে দেয়ার ওয়াদা করে তা পৌঁছানোর পূর্বেই মৃত্যু হলে।
وَقَالَ عُبَيْدَةُ إِنْ مَاتَ وَكَانَتْ فَصِلَتِ الْهَدِيَّةُ وَالْمُهْدَى لَهُ حَيٌّ فَهِيَ لِوَرَثَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ فَصِلَتْ فَهِيَ لِوَرَثَةِ الَّذِي أَهْدَى وَقَالَ الْحَسَنُ أَيُّهُمَا مَاتَ قَبْلُ فَهِيَ لِوَرَثَةِ الْمُهْدَى لَهُ إِذَا قَبَضَهَا الرَّسُولُ‘উবাইদা (রহঃ) বলেন, দানকারী ব্যক্তি হাদিয়া সামগ্রী পৃথক করে হাদিয়া প্রাপকের জীবদ্দশায় মারা গেলে তা হাদিয়া প্রাপকের ওয়ারিশদের হক হবে। (যদি প্রাপক ইতিমধ্যে মারা গিয়ে থাকে) আর আলাদা না করা হলে হাদিয়া দাতার ওয়ারিশদের হক হবে। আর হাসান (রহঃ) বলেছেন, উভয়ের যে কোনো একজন মারা গেলে এবং প্রাপকের নিযুক্ত লোক উক্ত হাদিয়া সামগ্রী নিজ অধিকারে নিয়ে নিলে তা প্রাপকের ওয়ারিশদের হক হবে।"
প্রতিশ্রুতি পূরণ: জাবির রাঃ ও আবু বকর রাঃ-এর ঘটনা
সহীহ বুখারী : ২৫৯৮
সহীহ বুখারীহাদিস নম্বর ২৫৯৮
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ الْمُنْكَدِرِ، سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَ لِي النَّبِيُّ ﷺ «لَوْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَعْطَيْتُكَ هَكَذَا ثَلاَثًا». فَلَمْ يَقْدَمْ حَتَّى تُوُفِّيَ النَّبِيُّ ﷺ، فَأَمَرَ أَبُو بَكْرٍ مُنَادِيًا فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ ﷺ عِدَةٌ أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا. فَأَتَيْتُهُ فَقُلْتُ إِنَّ النَّبِيَّ ﷺ وَعَدَنِي. فَحَثَى لِي ثَلاَثًا.
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমাকে বললেন, বাহরাইন হতে মাল এসে পৌঁছলে তোমাকে আমি এভাবে তিনবার দিব, কিন্তু মাল আসার পূর্বেই নবী (ﷺ)-এর মৃত্যু হল। পরে আবূ বক্র (রাঃ) ঘোষককে ঘোষণা করতে নির্দেশ দিলেন, নবী (ﷺ)-এর পক্ষ হতে কারো জন্য কোন প্রতিশ্রুতি থাকলে কিংবা কারো কোন ঋণ থাকলে সে যেন আমার নিকট আসে। এ ঘোষণা শুনে আমি তাঁর নিকট গিয়ে বললাম, আমাকে নবী (ﷺ) প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন তিনি আমাকে আঁজলা ভরে তিনবার দিলেন।
সহীহ বুখারী হাদিস ২৫৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির রাঃ বলেন, নবী صلى الله عليه وسلم তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাহরাইনের মাল এলে তাঁকে তিনবার করে দেবেন। কিন্তু মাল আসার আগেই নবী صلى الله عليه وسلم ইন্তেকাল করেন। পরে আবু বকর রাঃ ঘোষণা করান, নবী صلى الله عليه وسلم-এর পক্ষ থেকে কারো কোনো প্রতিশ্রুতি বা ঋণ থাকলে সে যেন আসে। জাবির রাঃ এসে প্রতিশ্রুতির কথা জানালে আবু বকর রাঃ তাঁকে আঁজলা ভরে তিনবার দেন। এই হাদিসে প্রতিশ্রুতি পূরণ, ঋণের বিষয় পরিষ্কার করা এবং নবী صلى الله عليه وسلم-এর রেখে যাওয়া দায় পূরণে আবু বকর রাঃ-এর যত্ন দেখা যায়। কথার মর্যাদা রাখা এখানে প্রধান শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রতিশ্রুতি দেওয়া হলে তা মনে রাখা ও পূরণ করা দরকার।
- নেতার দায়িত্ব হলো মানুষের দাবি ও ঋণের বিষয় পরিষ্কার করা।
- আবু বকর রাঃ নবী صلى الله عليه وسلم-এর প্রতিশ্রুতি পূরণে যত্নবান ছিলেন।
- কথার মর্যাদা রাখা মুমিনের সুন্দর চরিত্রের অংশ।
