৫১/২৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৬১৯ - রেশমি কাপড় বিক্রি বা দান

মুশরিকদেরকে হাদিয়া প্রদান করা

وَقَوْلِ اللهِ تَعَالَى ﴾لَا يَنْهَاكُمُ اللهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِّنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللهَ يُحِبُّ الْمُقْسِطِينَ﴿ (الممتحنة : ٨আল্লাহ তা‘আলার ইরশাদ: (মুশরিকদের মধ্যে) দীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। (সূরা আল-মুমতাহিনা: ৮)"

রেশমি কাপড়ের বিধান: পরার জন্য নয়, বিক্রি বা দান

সহীহ বুখারীহাদিস নম্বর ২৬১৯

حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَى عُمَرُ حُلَّةً عَلَى رَجُلٍ تُبَاعُ فَقَالَ لِلنَّبِيِّ ﷺ ابْتَعْ هَذِهِ الْحُلَّةَ تَلْبَسْهَا يَوْمَ الْجُمُعَةِ وَإِذَا جَاءَكَ الْوَفْدُ. فَقَالَ " إِنَّمَا يَلْبَسُ هَذَا مَنْ لاَ خَلاَقَ لَهُ فِي الآخِرَةِ». فَأُتِيَ رَسُولُ اللَّهِ ﷺ مِنْهَا بِحُلَلٍ فَأَرْسَلَ إِلَى عُمَرَ مِنْهَا بِحُلَّةٍ. فَقَالَ عُمَرُ كَيْفَ أَلْبَسُهَا وَقَدْ قُلْتَ فِيهَا مَا قُلْتَ قَالَ " إِنِّي لَمْ أَكْسُكَهَا لِتَلْبَسَهَا، تَبِيعُهَا أَوْ تَكْسُوهَا». فَأَرْسَلَ بِهَا عُمَرُ إِلَى أَخٍ لَهُ مِنْ أَهْلِ مَكَّةَ قَبْلَ أَنْ يُسْلِمَ.

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

‘উমর (রাঃ) এক ব্যক্তিকে রেশমী বস্ত্র বিক্রি করতে দেখে নবী (ﷺ)-কে বললেন, এ জোড়াটি খরিদ করে নিন। জুমুআর দিনে এবং যখন আপনার নিকট কোন প্রতিনিধি দল আসে, তখন তা পরিধান করবেন। তিনি (নবী (ﷺ)) বললেন, এসব তো তারাই পরিধান করে, যাদের আখিরাতে কোন হিস্‌সা নেই।পরে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কয়েক জোড়া রেশমী কাপড় এল। সেগুলো হতে একটি জোড়া তিনি ‘উমর (রাঃ)-এর নিকট পাঠালেন। তখন ‘উমর (রাঃ) বলেন, এটা আমি কিভাবে পরিধান করব। অথচ এ সম্পর্কে আপনি যা বলার বলেছেন। এতে তিনি বললেন, এটা তোমাকে আমি পরিধান করার জন্য দেইনি। হয় এটা বিক্রয় করে দিবে, নতুবা কাউকে দিয়ে দিবে। তখন ‘উমর (রাঃ) সেটা মক্কার বাসিন্দা তাঁর এক ভাইকে ইসলাম গ্রহণের আগে হাদিয়া পাঠালেন।

সহীহ বুখারী হাদিস ২৬১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর (রাঃ) এক ব্যক্তিকে রেশমি পোশাক বিক্রি করতে দেখে নবী (صلى الله عليه وسلم)-কে বলেন, এটি কিনে জুমুয়া ও প্রতিনিধি দলের সাক্ষাতে পরতে পারেন। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, এ ধরনের পোশাক সে-ই পরে যার আখিরাতে অংশ নেই। পরে নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে এমন রেশমি কাপড় এলে তিনি একটি উমর (রাঃ)-এর কাছে পাঠান। উমর (রাঃ) প্রশ্ন করেন, তিনি কীভাবে তা পরবেন, অথচ নবীজি আগে সতর্ক করেছিলেন। তখন নবীজি (صلى الله عليه وسلم) বলেন, তিনি এটি পরার জন্য দেননি; চাইলে বিক্রি করতে পারে বা কাউকে দিতে পারে। এরপর উমর (রাঃ) তা মক্কার তাঁর ভাইকে পাঠান। হাদিসে হালাল ব্যবহার, দান এবং বিক্রির পার্থক্য স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যে জিনিস পরা উচিত নয়, তা অন্য বৈধ কাজে ব্যবহার হতে পারে।
  • সাহাবীরা দ্বিধা হলে নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে পরিষ্কার জিজ্ঞেস করতেন।
  • উপহার পাওয়ার উদ্দেশ্য বুঝে নেওয়া দরকার।
  • রেশমি পোশাকের বিষয়ে পুরুষদের জন্য সতর্কতা এসেছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন