৫১/২৮. অধ্যায়ঃ
মুশরিকদের দেয়া হাদিয়া গ্রহণ করা
وَقَالَ أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ هَاجَرَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام بِسَارَةَ فَدَخَلَ قَرْيَةً فِيهَا مَلِكٌ أَوْ جَبَّارٌ فَقَالَ أَعْطُوهَا آجَرَ وَأُهْدِيَتْ لِلنَّبِيِّ ﷺ شَاةٌ فِيهَا سُمٌّ وَقَالَ أَبُو حُمَيْدٍ أَهْدَى مَلِكُ أَيْلَةَ لِلنَّبِيِّ ﷺ بَغْلَةً بَيْضَاءَ وَكَسَاهُ بُرْدًا وَكَتَبَ لَهُ بِبَحْرِهِمْআবূ হুরাইরা (রা.) নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন যে, ইবরাহীম (আ.) (স্ত্রী) সারাকে নিয়ে হিজরতকালে এমন এক জনপদে উপস্থিত হলেন, যেখানে ছিল এক বাদশাহ অথবা রাবী বলেন, প্রতাপশালী শাসক। সে বলল, সারার কাছে উপহার স্বরূপ হাজেরাকে দিয়ে দাও। নবী (ﷺ)-কে বিষ মিশানো বকরীর গোশত হাদিয়া দেয়া হয়েছিল। আবূ হুমাইদ (রহ.) বলেন, আয়িলার শাসক নবী (ﷺ)-কে একটি সাদা খচ্চর উপহার দিয়েছিলেন, প্রতিদানে তিনি তাঁকে একটি চাদর দিয়েছিলেন আর সেখানকার শাসক হিসাবে তাকে নিয়োগ পত্র লিখে দিয়েছিলেন।"
সহিহ বুখারী : ২৬১৮
সহিহ বুখারীহাদিস নম্বর ২৬১৮
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثَلاَثِينَ وَمِائَةً فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ طَعَامٌ ". فَإِذَا مَعَ رَجُلٍ صَاعٌ مِنْ طَعَامٍ أَوْ نَحْوُهُ، فَعُجِنَ ثُمَّ جَاءَ رَجُلٌ مُشْرِكٌ مُشْعَانٌّ طَوِيلٌ بِغَنَمٍ يَسُوقُهَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بَيْعًا أَمْ عَطِيَّةً ـ أَوْ قَالَ ـ أَمْ هِبَةً ". قَالَ لاَ، بَلْ بَيْعٌ. فَاشْتَرَى مِنْهُ شَاةً، فَصُنِعَتْ وَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَوَادِ الْبَطْنِ أَنْ يُشْوَى، وَايْمُ اللَّهِ مَا فِي الثَّلاَثِينَ وَالْمِائَةِ إِلاَّ قَدْ حَزَّ النَّبِيُّ صلى الله عليه وسلم لَهُ حُزَّةً مِنْ سَوَادِ بَطْنِهَا، إِنْ كَانَ شَاهِدًا أَعْطَاهَا إِيَّاهُ، وَإِنْ كَانَ غَائِبًا خَبَأَ لَهُ، فَجَعَلَ مِنْهَا قَصْعَتَيْنِ، فَأَكَلُوا أَجْمَعُونَ، وَشَبِعْنَا، فَفَضَلَتِ الْقَصْعَتَانِ، فَحَمَلْنَاهُ عَلَى الْبَعِيرِ. أَوْ كَمَا قَالَ.
‘আবদুর রহমান ইবনু আবূ বক্র (রাঃ) হতে বর্ণিতঃ
সফরে নবী (ﷺ)-এর সঙ্গে আমরা একশ ত্রিশজন ব্যক্তি ছিলাম। সে সময় নবী (ﷺ) জিজ্ঞেস করলেন, “তোমাদের কারো সঙ্গে কি খাবার আছে?”দেখা গেল, এক ব্যক্তির সঙ্গে এক সা’ কিংবা তার কমবেশি পরিমাণ খাদ্য আছে। সে আটা গোলানো হল। অতঃপর দীর্ঘদেহী এলোমেলো চুলওয়ালা এক মুশরিক এক পাল ছাগল হাঁকিয়ে নিয়ে এল। নবী (ﷺ) জিজ্ঞেস করলেন- “বিক্রি করবে, না উপহার দিবে?” সে বলল : “না, বরং বিক্রি করব।”নবী (ﷺ) তার নিকট হতে একটা ছাগল কিনে নিলেন। সেটাকে যবেহ করা হল। নবী (ﷺ) ছাগলের পেটের অংশ ভুনা করার আদেশ দিলেন। আল্লাহর কসম! একশ ত্রিশজনের প্রত্যেককে নবী (ﷺ) সেই পেটের অংশের কিছু কিছু করে দিলেন। যারা উপস্থিত ছিল তাদের হাতে দিলেন; আর যারা অনুপস্থিত ছিল তাদের জন্য তুলে রাখলেন।অতঃপর তিনি দু’টি পাত্রে গোশত ভাগ করে রাখলেন। সবাই পরিতৃপ্ত হয়ে খেল। আর উভয় পাত্রে কিছু উদ্বৃত্ত রয়ে গেল। সেগুলো আমরা উটের পিঠে উঠিয়ে নিলাম। অথবা রাবী যা বললেন।
