৫২/১৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৬৬৭ - মিথ্যা শপথ ও অন্যের হক
শপথ পাঠ করানোর পূর্বে বিচারক বাদীকে জিজ্ঞেস করবে : তোমার কি কোন প্রমাণ আছে?
অন্যের হক নিতে মিথ্যা শপথ: আল্লাহর রাগের কারণ
সহীহ বুখারী : ২৬৬৭
সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৬৭
حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهْوَ فِيهَا فَاجِرٌ، لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ ".قَالَ فَقَالَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي، فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ " أَلَكَ بَيِّنَةٌ ". قَالَ قُلْتُ لاَ. قَالَ فَقَالَ لِلْيَهُودِيِّ " احْلِفْ ". قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي. قَالَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً} إِلَى آخِرِ الآيَةِ.
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের সম্পদ আত্মসাতের উদ্দেশে মিথ্যা শপথ করবে, (কেয়ামতের দিন) সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে, আল্লাহ তার উপর অত্যন্ত অসন্তুষ্ট হবেন। রাবী বলেন, তখন আশ‘আস ইবনু কায়স (রাঃ) বলেন, আল্লাহর কসম! এ বর্ণনা আমার ব্যাপারেই।একখণ্ড জমি নিয়ে (এক) ইয়াহুদীর সঙ্গে আমার বিবাদ ছিল। সে আমাকে অস্বীকার করলে আমি তাকে নবী (ﷺ)-এর নিকট হাজির করলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বললেন, তোমার কি প্রমাণ আছে? আশ‘আস (রাঃ) বলেন, আমি বললাম, না (কোন প্রমাণ নেই)। তখন তিনি (ইয়াহুদীকে) বললেন, তুমি কসম কর। আশ‘আস (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! তবে তো সে (মিথ্যা) কসম করে আমার সম্পদ আত্মসাৎ করে ফেলবে।আশ‘আস (রাঃ) বলেন, তখন আল্লাহ তা‘আলা আয়াত নাযিল করেন : যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে ...... (সূরা আল ‘ইমরান : ৭৭)
সহীহ বুখারী হাদিস ২৬৬৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে একই গুরুত্বপূর্ণ সতর্কতা এসেছে—কেউ যদি মুসলিমের সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা শপথ করে, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন। আশআস ইবনু কায়স (রাঃ)-এর জমি বিরোধের ঘটনাও এখানে উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রথমে প্রমাণ চাইলেন। প্রমাণ না থাকায় বিবাদীকে কসম করতে বলা হলো। এতে বোঝা যায়, বিচার শুধু আবেগে চলে না; প্রমাণের প্রয়োজন আছে। কিন্তু কসমের সুযোগ নিয়ে অন্যের হক নেওয়া আল্লাহর কাছে কঠিন অপরাধ। তাই শপথের ভাষা, সম্পদের দাবি এবং মানুষের অধিকার—সবই সততার সঙ্গে দেখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সম্পদ দাবি করতে গিয়ে মিথ্যা কসম করা থেকে বাঁচতে হবে।
- বিচারে প্রমাণের গুরুত্ব খুব স্পষ্টভাবে দেখা যায়।
- কসম নেওয়া সহজ বিষয় নয়; এতে আল্লাহর নাম জড়িত।
- অন্যের হক অন্যায়ভাবে নেওয়া আল্লাহর অসন্তুষ্টির কারণ।
