৫২/১৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৬৬৬ - মিথ্যা কসমে সম্পদ নেওয়ার ভয়াবহতা

শপথ পাঠ করানোর পূর্বে বিচারক বাদীকে জিজ্ঞেস করবে : তোমার কি কোন প্রমাণ আছে?

মিথ্যা কসম করে সম্পদ আত্মসাৎ: ভয়াবহ সতর্কবার্তা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৬৬

حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَهْوَ فِيهَا فَاجِرٌ، لِيَقْتَطِعَ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهْوَ عَلَيْهِ غَضْبَانُ».‏قَالَ فَقَالَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ فِيَّ وَاللَّهِ كَانَ ذَلِكَ، كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ مِنَ الْيَهُودِ أَرْضٌ فَجَحَدَنِي، فَقَدَّمْتُهُ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ «أَلَكَ بَيِّنَةٌ ‏"‏‏.‏ قَالَ قُلْتُ لاَ‏.‏ قَالَ فَقَالَ لِلْيَهُودِيِّ ‏"‏ احْلِفْ».‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذًا يَحْلِفَ وَيَذْهَبَ بِمَالِي‏.‏ قَالَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏{‏إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً﴿ إِلَى آخِرِ الآيَةِ‏.‏

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের সম্পদ আত্মসাতের উদ্দেশে মিথ্যা শপথ করবে, (কেয়ামতের দিন) সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে, আল্লাহ তার উপর অত্যন্ত অসন্তুষ্ট হবেন। রাবী বলেন, তখন আশ‘আস ইবনু কায়স (রাঃ) বলেন, আল্লাহর কসম! এ বর্ণনা আমার ব্যাপারেই।একখণ্ড জমি নিয়ে (এক) ইয়াহুদীর সঙ্গে আমার বিবাদ ছিল। সে আমাকে অস্বীকার করলে আমি তাকে নবী (ﷺ)-এর নিকট হাজির করলাম। রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমাকে বললেন, তোমার কি প্রমাণ আছে? আশ‘আস (রাঃ) বলেন, আমি বললাম, না (কোন প্রমাণ নেই)। তখন তিনি (ইয়াহুদীকে) বললেন, তুমি কসম কর। আশ‘আস (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! তবে তো সে (মিথ্যা) কসম করে আমার সম্পদ আত্মসাৎ করে ফেলবে।আশ‘আস (রাঃ) বলেন, তখন আল্লাহ তা‘আলা আয়াত নাযিল করেন : যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে ...... (সূরা আল ‘ইমরান : ৭৭)

সহীহ বুখারী হাদিস ২৬৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মিথ্যা কসম করে মুসলিমের সম্পদ আত্মসাৎ করার ভয়াবহ পরিণতি বলেছেন। যে ব্যক্তি জেনে শুনে মিথ্যা শপথ করে অন্যের মাল নিতে চায়, সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন। এরপর আশআস ইবনু কায়স (রাঃ)-এর জমি সংক্রান্ত বিবাদের ঘটনা এসেছে। তাঁর কাছে প্রমাণ না থাকায় বিবাদীকে কসম করতে বলা হয়। এতে বোঝা যায়, বিচার ব্যবস্থায় প্রমাণ ও কসমের গুরুত্ব আছে; কিন্তু কেউ যদি কসমকে অন্যায় লাভের পথ বানায়, সে বড় বিপদের মুখে পড়ে। তাই মিথ্যা শপথ, জমি বিরোধ ও সম্পদ আত্মসাৎ থেকে বাঁচা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিথ্যা কসম করে অন্যের সম্পদ নেওয়া বড় গুনাহ।
  • বিচারে প্রমাণ না থাকলে কসমের ভূমিকা থাকতে পারে।
  • কসমকে অন্যায় সম্পদ নেওয়ার হাতিয়ার বানানো ভয়ংকর।
  • জমি বা সম্পদের বিবাদে সত্যবাদিতা ধরে রাখা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন