৫২/২৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৬৭৫ - ব্যবসায় মিথ্যা কসম ও ধোঁকা
আল্লাহ তা‘আলার বাণী : যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে পরকালে তাদের কোন অংশ নাই। কেয়ামতের দিন আল্লাহ তাদের সহিত কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না; তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। (সূরা আল ইমরান : ৭৭)
ব্যবসায় মিথ্যা কসম: ধোঁকা, খিয়ানত ও নাজাশ থেকে সতর্কতা
সহীহ বুখারী : ২৬৭৫
সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৭৫
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الْعَوَّامُ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ أَبُو إِسْمَاعِيلَ السَّكْسَكِيُّ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ يَقُولُ أَقَامَ رَجُلٌ سِلْعَتَهُ فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أُعْطِيَ بِهَا مَا لَمْ يُعْطَهَا فَنَزَلَتْ ﴾إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلاً﴿ وَقَالَ ابْنُ أَبِي أَوْفَى النَّاجِشُ آكِلُ رِبًا خَائِنٌ.
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি তার মালপত্র বাজারে আনল এবং হলফ করে বলল যে, এগুলোর (খরিদ মূল্য) সে এত দিয়েছে, অথচ সে তত দেয়নি। তখন আয়াত নাজিল হল : যারা নগণ্য মূল্যের বিনিময়ে আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজের শপথ বিক্রি করে ......। ইবনু আবূ ‘আওফা (রাঃ) বলেন, (দাম বৃদ্ধির মতলবে) যে ধোঁকা দেয়, সে মূলত : সুদখোর ও খিয়ানতকারী।
সহীহ বুখারী হাদিস ২৬৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে বাজারের একটি ঘটনার কথা এসেছে। একজন ব্যক্তি তার পণ্য এনে আল্লাহর নামে কসম করে বলল, সে পণ্যের জন্য এত দাম পেয়েছে, অথচ বাস্তবে সে দাম পায়নি। তখন শপথকে তুচ্ছ দুনিয়াবি লাভের জন্য বিক্রি করার আয়াত নাজিল হয়। ইবনু আবূ আওফা (রাঃ) বলেন, দাম বাড়ানোর উদ্দেশ্যে যে ধোঁকা দেয়, সে সুদখোর ও খিয়ানতকারী। হাদিসটির মূল শিক্ষা ব্যবসায় সততা। পণ্য বিক্রি করতে গিয়ে মিথ্যা দাম বলা, কৃত্রিম চাহিদা দেখানো বা ক্রেতাকে ভুল তথ্য দেওয়া অন্যায়। আল্লাহর নাম ব্যবহার করে ব্যবসায় লাভ তোলা আরও ভয়ংকর।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পণ্য বিক্রিতে মিথ্যা কসম করা বড় অন্যায়।
- দাম বাড়ানোর জন্য ধোঁকা দেওয়া খিয়ানতের কাজ।
- ব্যবসায় আল্লাহর নাম ব্যবহার করে মিথ্যা বলা ভয়ংকর।
- ক্রেতাকে ভুল তথ্য দিয়ে রাজি করানো সততার বিরোধী।
