৫২/২২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৬৭২ - পানি, বায়আত ও ব্যবসায় মিথ্যা কসম

আসরের পর শপথ করা।

তিন শ্রেণীর কঠিন পরিণতি: পানি বঞ্চনা, দুনিয়াবি আনুগত্য ও মিথ্যা কসম

সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৭২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ، وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِطَرِيقٍ يَمْنَعُ مِنْهُ ابْنَ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ رَجُلاً لاَ يُبَايِعُهُ إِلاَّ لِلدُّنْيَا، فَإِنْ أَعْطَاهُ مَا يُرِيدُ وَفَى لَهُ، وَإِلاَّ لَمْ يَفِ لَهُ، وَرَجُلٌ سَاوَمَ رَجُلاً بِسِلْعَةٍ بَعْدَ الْعَصْرِ، فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أُعْطِيَ بِهِ كَذَا وَكَذَا، فَأَخَذَهَا ‏"‏‏.‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিন শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা কথা বলবেন না এবং (করুণার দৃষ্টিতে) তাদের প্রতি তাকাবেন না এবং তাদের পাপ মোচন করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। প্রথম শ্রেণীর সে, যার নিকট অতিরিক্ত পানি রয়েছে রাস্তার পাশে, আর সে পানি হতে মুসাফিরকে বঞ্চিত রাখে। আর এক ব্যক্তি সে, যে কারো আনুগত্যের বায়আত করে এবং একমাত্র দুনিয়ার গরজেই সে তা করে। ফলে চাহিদা মাফিক তাকে দিলে সে অনুগত থাকে, আর না দিলে অনুগত থাকে না। আর এক শ্রেণীর সে, যে আসরের পর কারো সঙ্গে পণ্য নিয়ে দাম দর করে এবং আল্লাহর নামে মিথ্যা হলফ করে বলে যে. সে ক্রয় করতে এত মূল্য দিয়েছে আর তা শুনে ক্রেতা তা কিনে নেয়।

সহীহ বুখারী হাদিস ২৬৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন, যাদের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে করুণার দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের পাপ মোচন করবেন না। প্রথম ব্যক্তি হলো, যার কাছে রাস্তার পাশে অতিরিক্ত পানি আছে, কিন্তু সে মুসাফিরকে তা থেকে বঞ্চিত করে। দ্বিতীয় ব্যক্তি হলো, যে কারও আনুগত্যের বায়আত করে শুধু দুনিয়ার লাভের জন্য; চাইলে থাকে, না দিলে ভেঙে যায়। তৃতীয় ব্যক্তি হলো, যে পণ্য বিক্রির সময় আসরের পর মিথ্যা কসম করে দাম বাড়িয়ে ক্রেতাকে রাজি করায়। হাদিসটি হক, আমানত, পানি, আনুগত্য ও ব্যবসায় সততার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রয়োজনে থাকা মুসাফিরকে অতিরিক্ত পানি থেকে বঞ্চিত করা কঠিন অপরাধ।
  • শুধু দুনিয়ার স্বার্থে আনুগত্য করা নিন্দনীয়।
  • ব্যবসায় মিথ্যা কসম করে ক্রেতাকে ধোঁকা দেওয়া ভয়াবহ।
  • মানুষের হক নষ্ট করা আখিরাতের ক্ষতির কারণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন