৫২/২১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৬৭১ - অভিযোগে প্রমাণের গুরুত্ব ও লি‘আন
কেউ কোন দাবী করলে কিংবা মিথ্যারোপ করলে তাকেই প্রমাণ দিতে হবে এবং প্রমাণ সন্ধানে বেরোতে হবে।
ব্যভিচারের অভিযোগে প্রমাণ: লি‘আন সংক্রান্ত হাদিসের শিক্ষা
সহীহ বুখারী : ২৬৭১
সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৭১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ هِشَامٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ هِلاَلَ بْنَ أُمَيَّةَ، قَذَفَ امْرَأَتَهُ عِنْدَ النَّبِيِّ ﷺ بِشَرِيكِ بْنِ سَحْمَاءَ، فَقَالَ النَّبِيُّ ﷺ " الْبَيِّنَةُ أَوْ حَدٌّ فِي ظَهْرِكَ ". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِذَا رَأَى أَحَدُنَا عَلَى امْرَأَتِهِ رَجُلاً يَنْطَلِقُ يَلْتَمِسُ الْبَيِّنَةَ فَجَعَلَ يَقُولُ " الْبَيِّنَةَ وَإِلاَّ حَدٌّ فِي ظَهْرِكَ ". فَذَكَرَ حَدِيثَ اللِّعَانِ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
হিলাল ইবনু উমাইয়া নবী (ﷺ) এর নিকট তার স্ত্রীর বিরুদ্ধে শারীক ইবনু সাহমা এর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবার অভিযোগ করলে নবী (ﷺ) বললেন, হয় তুমি প্রমাণ পেশ করবে, নয় তোমার পিঠে দণ্ড আপতিত হবে। সে বলল, হে আল্লাহর রাসূল! আমাদের কেউ কি আপন স্ত্রীর উপর অপর কোন পুরুষকে দেখে প্রমাণ সংগ্রহের জন্য ছুটে যাবে? কিন্তু নবী (ﷺ) একই কথা বলতে থাকলেন, হয় প্রমাণ পেশ করবে, নয় তোমার পিঠে বেত্রাঘাতের দণ্ড আপতিত হবে। তারপর তিনি লি‘আন ........ সংক্রান্ত হাদীস বর্ণনা করলেন।
সহীহ বুখারী হাদিস ২৬৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে হিলাল ইবনু উমাইয়া তাঁর স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। নবী (صلى الله عليه وسلم) তখন স্পষ্টভাবে বলেন, প্রমাণ পেশ করো, না হলে তোমার পিঠে দণ্ড পড়বে। হিলাল (রাঃ) প্রশ্ন করেন, কেউ নিজের স্ত্রীর কাছে অন্য পুরুষ দেখলে কি সে প্রমাণ খুঁজতে যাবে? তবুও নবী (صلى الله عليه وسلم) একই কথা বলেন—প্রমাণ, না হলে দণ্ড। এরপর লি‘আনের বিষয় আসে। এই হাদিসের মূল শিক্ষা হলো, মানুষের সম্মান ও পারিবারিক মর্যাদা নিয়ে অভিযোগ খুব গুরুতর বিষয়। আবেগ, সন্দেহ বা দেখা ঘটনা বলেই বিচার শেষ হয় না; শরিয়তের নিয়ম ও প্রমাণের গুরুত্ব আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গুরুতর অভিযোগে প্রমাণ ছাড়া কথা বলা বিপজ্জনক।
- মানুষের সম্মান রক্ষায় শরিয়ত কঠোর নিয়ম দিয়েছে।
- আবেগের মুহূর্তেও বিচারিক নিয়ম মানা জরুরি।
- লি‘আন একটি বিশেষ বিষয়, যা অভিযোগের জটিল পরিস্থিতির সঙ্গে জড়িত।
