৫২/২৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৬৮৫ - কুরআনের সত্যতা ও আহলে কিতাব
সাক্ষী ইত্যাদির ব্যাপারে জিজ্ঞাসিত হবে না।
وَقَالَ الشَّعْبِيُّ لَا تَجُوزُ شَهَادَةُ أَهْلِ الْمِلَلِ بَعْضِهِمْ عَلَى بَعْضٍ لِقَوْلِهِ تَعَالَى ﴾فَأَغْرَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ﴿ (المائدة : ١٤) وَقَالَ أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ لَا تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ وَلَا تُكَذِّبُوهُمْ ﴾وَقُولُوا آمَنَّا بِاللهِ وَمَا أُنْزِلَ﴿ الْآيَةَ (البقرة : ١٣٦ইমাম শা‘বী (রহঃ) বলেন, এক ধর্মাবলম্বীর সাক্ষ্য অন্য ধর্মাবলম্বীর বিরুদ্ধে গ্রহণযোগ্য নয়। কেননা, আল্লাহ তা‘আলা বলেছেন, তাই আমি তাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ জাগরুক করেছি (সূরা আল-মায়িদা: ১৪)। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা আহলে কিতাবদের সত্যবাদীও মনে কর না আবার মিথ্যাচারীও মনে কর না। আল্লাহ তা‘আলার বাণী: বরং তোমরা বলবে, আমরা আল্লাহতে ঈমান রাখি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে। (সূরা আল-বাকারা: ৩৬)।"
আহলে কিতাবের কাছে প্রশ্ন: কুরআনের সত্যতা নিয়ে ইবন আব্বাস (রাঃ)-এর সতর্কতা
সহীহ বুখারী : ২৬৮৫
সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৮৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ، كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الْكِتَابِ، وَكِتَابُكُمُ الَّذِي أُنْزِلَ عَلَى نَبِيِّهِ ﷺ أَحْدَثُ الأَخْبَارِ بِاللَّهِ، تَقْرَءُونَهُ لَمْ يُشَبْ، وَقَدْ حَدَّثَكُمُ اللَّهُ أَنَّ أَهْلَ الْكِتَابِ بَدَّلُوا مَا كَتَبَ اللَّهُ وَغَيَّرُوا بِأَيْدِيهِمُ الْكِتَابَ، فَقَالُوا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ، لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلاً أَفَلاَ يَنْهَاكُمْ مَا جَاءَكُمْ مِنَ الْعِلْمِ عَنْ مُسَاءَلَتِهِمْ، وَلاَ وَاللَّهِ مَا رَأَيْنَا مِنْهُمْ رَجُلاً قَطُّ يَسْأَلُكُمْ عَنِ الَّذِي أُنْزِلَ عَلَيْكُمْ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
হে মুসলিম সমাজ! কী করে তোমরা আহলে কিতাবদের নিকট জিজ্ঞেস কর? অথচ আল্লাহ তাঁর নবীর উপর যে কিতাব অবতীর্ণ করেছেন, তা আল্লাহর সম্পর্কিত নবতর তথ্য সম্বলিত, যা তোমরা তিলাওয়াত করছ এবং যার মধ্যে মিথ্যার কোন সংমিশ্রণ নেই। তদুপরি আল্লাহ তোমাদের জানিয়ে দিয়েছেন যে, আহলে কিতাবরা আল্লাহ যা লিখে দিয়েছিলেন, তা পরিবর্তন করে ফেলেছে এবং নিজ হাতে সেই কিতাবের বিকৃতিসাধন করে তা দিয়ে তুচ্ছ মূল্যের উদ্দেশে প্রচার করেছে যে, এটা আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ।তোমাদেরকে প্রদত্ত মহাজ্ঞান কি তাদের নিকট জিজ্ঞেস করা থেকে তোমাদের বাধা দিয়ে রাখতে পারে না? আল্লাহর কসম! তাদের একজনকেও আমি কখনো তোমাদের উপর যা নাযিল হয়েছে সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করতে দেখিনি।
সহীহ বুখারী হাদিস ২৬৮৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ) মুসলিমদের সতর্ক করেছেন যে, আল্লাহ নবী صلى الله عليه وسلم-এর উপর যে কিতাব নাজিল করেছেন, সেটি আল্লাহর পক্ষ থেকে নবতর ও সত্য জ্ঞান, যা মুসলিমরা তিলাওয়াত করে। তিনি বলেন, এ কিতাবে মিথ্যার মিশ্রণ নেই। একই সঙ্গে আল্লাহ জানিয়েছেন, আহলে কিতাবের একদল তাদের কিতাব পরিবর্তন করেছে এবং নিজেদের হাতে লেখা বিষয়কে আল্লাহর পক্ষ থেকে বলে প্রচার করেছে। তাই তিনি প্রশ্ন করেন, তোমাদের কাছে যে জ্ঞান এসেছে, তা কি তাদের কাছে জিজ্ঞেস করা থেকে তোমাদের বিরত রাখে না? এই হাদিসের মূল শিক্ষা হলো, কুরআনের সত্যতা ও নির্ভরযোগ্যতা বুঝে ধর্মীয় জ্ঞানের উৎস বেছে নিতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন মুসলিমদের জন্য নির্ভরযোগ্য ও সত্য জ্ঞানের উৎস।
- ধর্মীয় প্রশ্নে উৎস যাচাই করা জরুরি।
- যে বিষয়ে আল্লাহ জ্ঞান দিয়েছেন, সেখানে বিভ্রান্ত উৎসের ওপর নির্ভর করা ঠিক নয়।
- ইবনু আব্বাস (রাঃ) মুসলিমদের জ্ঞানে সতর্ক ও আত্মবিশ্বাসী হতে বলেছেন।
