৫৩/৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৬৯৬ - শরঈ ফয়সালা ও হক ফেরত

অন্যায়ের উপর সন্ধিবদ্ধ হলে তা বাতিল।

শরঈ ফয়সালার হাদিস: ভুল মুক্তিপণ ফেরত ও ন্যায় বিচার

সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৯৬

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، رضى الله عنهما قَالاَ جَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ. فَقَامَ خَصْمُهُ فَقَالَ صَدَقَ، اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ. فَقَالَ الأَعْرَابِيُّ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، فَزَنَى بِامْرَأَتِهِ، فَقَالُوا لِي عَلَى ابْنِكَ الرَّجْمُ. فَفَدَيْتُ ابْنِي مِنْهُ بِمِائَةٍ مِنَ الْغَنَمِ وَوَلِيدَةٍ، ثُمَّ سَأَلْتُ أَهْلَ الْعِلْمِ، فَقَالُوا إِنَّمَا عَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ. فَقَالَ النَّبِيُّ ﷺ " لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، أَمَّا الْوَلِيدَةُ وَالْغَنَمُ فَرَدٌّ عَلَيْكَ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَأَمَّا أَنْتَ يَا أُنَيْسُ ـ لِرَجُلٍ ـ فَاغْدُ عَلَى امْرَأَةِ هَذَا فَارْجُمْهَا ". فَغَدَا عَلَيْهَا أُنَيْسٌ فَرَجَمَهَا.

আবূ হুরায়রা ও যায়েদ ইব্‌নু খালিদ আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁরা উভয়ে বলেন যে, এক বেদুইন এসে বলল’ ‘হে আল্লাহর রাসূল! আল্লাহ্‌র কিতাব মোতাবেক আমাদের মাঝে ফয়সালা করে দিন।’ তখন তার প্রতিপক্ষ দাঁড়িয়ে বলল, ‘সে ঠিকই বলেছে, হ্যাঁ, আপনি আমাদের মাঝে কিতাবুল্লাহ্ মোতাবেক ফয়সালা করুন।’ পরে বেদুইন বলল, ‘আমার ছেলে এ লোকের বাড়িতে মজুর ছিল। অতঃপর তার স্ত্রীর সঙ্গে সে যিনা করে।’ লোকেরা আমাকে বললোঃ তোর ছেলের উপর রজম (পাথরের আঘাতে হত্যা) ওয়াজিব হয়েছে। তখন আমার ছেলেকে একশ ‘বকরী এবং একটি বাঁদীর বিনিময়ে এর নিকট মুক্ত করে এনেছি। পরে আমি আলিমদের নিকট জিজ্ঞেস করলে তারা বললেন, ‘তোমার ছেলের উপর একশ’বেত্রাঘাত এবং এক বছরের নির্বাসন ওয়াজিব হয়েছে।’সব শুনে নবী (ﷺ) বললেন, ‘আমি তোমাদের মাঝে কিতাবুল্লাহ্‌ মোতাবেকই ফয়সালা করব। বাঁদী এবং বকরী পাল তোমাকে ফেরত দেয়া হবে, আর তোমার ছেলেকে একশ’বেত্রাঘাত সহ এক বছরের নির্বাসন দেয়া হবে।’ আর অপরজনের ব্যাপারে বললেন, ‘হে উনাইস! তুমি আগামীকাল সকালে এ লোকের স্ত্রীর নিকট যাবে এবং তাকে রজম করবে।’ উনাইস তার নিকট গেলেন এবং তাকে রজম করলেন।

সহীহ বুখারী হাদিস ২৬৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসটি আগের বর্ণনার মতো একই ঘটনার বর্ণনা। একজন বেদুঈন এবং তার প্রতিপক্ষ নবী صلى الله عليه وسلم-এর কাছে কিতাবুল্লাহ অনুযায়ী বিচার চান। ছেলের অপরাধের কারণে পিতা আগে ভুল ধারণায় একশ বকরি ও একটি বাঁদী দিয়েছিলেন। পরে জ্ঞানীদের কাছ থেকে জানতে পারেন, তার ছেলের জন্য নির্ধারিত শাস্তি অন্য। নবী صلى الله عليه وسلم সব শুনে স্পষ্টভাবে বলেন, তিনি কিতাবুল্লাহ অনুযায়ী ফয়সালা করবেন। তিনি অন্যায়ভাবে দেওয়া বকরি ও বাঁদী ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং অপরাধ অনুযায়ী শরঈ ফয়সালা করেন। এই হাদিস ন্যায় বিচার, জ্ঞান যাচাই, ভুল লেনদেন সংশোধন এবং শরঈ বিধান মেনে চলার গুরুত্ব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিচারে আবেগ নয়, সঠিক বিধান অনুসরণ জরুরি।
  • ভুলভাবে নেওয়া সম্পদ ফেরত দেওয়া ন্যায়ের অংশ।
  • ধর্মীয় বিষয়ে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করার গুরুত্ব আছে।
  • শরঈ ফয়সালা ব্যক্তির অবস্থার ভিত্তিতে আলাদা হতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন