৫৩/৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৬৯৮ - হুদায়বিয়ার সন্ধি ও নমনীয়তা

কিভাবে সন্ধিপত্র লেখা হবে? অমুকের পুত্র অমুক এবং অমুকের পুত্র অমুক লিখাতে হবে। গোত্র বা বংশের উল্লেখ না করলেও ক্ষতি নেই।

হুদায়বিয়ার সন্ধি হাদিস: চুক্তি, ধৈর্য ও বাস্তব সিদ্ধান্ত

সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৯৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا صَالَحَ رَسُولُ اللَّهِ ﷺ أَهْلَ الْحُدَيْبِيَةِ كَتَبَ عَلِيٌّ بَيْنَهُمْ كِتَابًا فَكَتَبَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ﷺ.فَقَالَ الْمُشْرِكُونَ لاَ تَكْتُبْ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، لَوْ كُنْتَ رَسُولاً لَمْ نُقَاتِلْكَ. فَقَالَ لِعَلِيٍّ «امْحُهُ»." فَقَالَ عَلِيٌّ مَا أَنَا بِالَّذِي أَمْحَاهُ. فَمَحَاهُ رَسُولُ اللَّهِ ﷺ بِيَدِهِ، وَصَالَحَهُمْ عَلَى أَنْ يَدْخُلَ هُوَ وَأَصْحَابُهُ ثَلاَثَةَ أَيَّامٍ، وَلاَ يَدْخُلُوهَا إِلاَّ بِجُلُبَّانِ السِّلاَحِ، فَسَأَلُوهُ مَا جُلُبَّانُ السِّلاَحِ فَقَالَ الْقِرَابُ بِمَا فِيهِ.

বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ্‌র রাসূল (ﷺ) হুদায়বিয়াতে (মক্কাবাসীদের সঙ্গে) সন্ধি করার সময় ‘আলী (রাঃ) উভয় পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন। তিনি লিখলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)। মুশরিকরা বলল, ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ লিখবে না। আপনি রাসূল হলে আপনার সঙ্গে লড়াই করতাম না?’ তখন তিনি আলী (রাঃ)-কে বললেন, ‘ওটা মুছে দাও’। ‘আলী (রাঃ) বললেন, ‘আমি তা মুছব না।’তখন আল্লাহ্‌র রাসূল (ﷺ) নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সঙ্গে সন্ধি করলেন যে, তিনি এবং তাঁর সঙ্গী-সাথীরা তিন দিনের জন্য মক্কায় প্রবেশ করবেন এবং জুলুব্বান ---- ব্যতীত অন্য কিছু নিয়ে প্রবেশ করবেন না। তারা জিজ্ঞেস করল, ---- মানে কী? তিনি বললেন, ‘জুলুব্বান’ মানে ভিতরে তরবারীসহ খাপ।’

সহীহ বুখারী হাদিস ২৬৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুদায়বিয়ার সন্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ এসেছে। চুক্তিপত্রে আলী (রাঃ) লিখেছিলেন, মুহাম্মাদুর রসূলুল্লাহ। মুশরিকরা আপত্তি করে বলে, এটি লেখা যাবে না। নবী صلى الله عليه وسلم আলী (রাঃ)-কে মুছে দিতে বললে তিনি শ্রদ্ধার কারণে মুছতে চাননি। তখন রসূলুল্লাহ صلى الله عليه وسلم নিজ হাতে তা মুছে দেন। এরপর তিনি এই শর্তে সন্ধি করেন যে, তিনি ও সাহাবীরা তিন দিনের জন্য মক্কায় প্রবেশ করবেন এবং খাপের ভেতর তরবারীসহ সীমিত অস্ত্র ছাড়া কিছু নেবেন না। এই হাদিস হুদায়বিয়ার সন্ধি, চুক্তির ভাষা, শান্তির জন্য ধৈর্য এবং পরিস্থিতি বুঝে নমনীয় সিদ্ধান্তের শিক্ষা দেয়। নবী صلى الله عليه وسلم সত্যে অটল ছিলেন, কিন্তু চুক্তির কাজে অহেতুক সংঘাত বাড়াননি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শান্তির স্বার্থে বৈধ সীমার ভেতর নমনীয়তা রাখা যেতে পারে।
  • চুক্তিতে শর্ত ও ভাষা স্পষ্ট হওয়া জরুরি।
  • আলী (রাঃ)-এর আচরণে নবী صلى الله عليه وسلم-এর প্রতি গভীর ভালোবাসা দেখা যায়।
  • নবী صلى الله عليه وسلم সত্যে অটল থেকেও বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিয়েছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন