৫৫/৩. অধ্যায়ঃ
এক তৃতীয়াংশ অসীয়ত করা প্রসঙ্গে।
وَقَالَ الْحَسَنُ لَا يَجُوزُ لِلذِّمِّيِّ وَصِيَّةٌ إِلَّا الثُّلُثَ وَقَالَ اللَّهُ تَعَالَى ﴿وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ﴾ (المائدة : ٤٩হাসান বাসরী (রহ.) বলেন, যিম্মির জন্য এক তৃতীয়াংশের বেশি ওসীয়াত করা বৈধ নয়। ইবন ‘আব্বাস (রা.) বলেন, আল্লাহর রাসূল (ﷺ)-কে নির্দেশ দেয়া হয়েছে তিনি যেন আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী যিম্মিদের মধ্যে ফয়সালা করেন। আল্লাহ তা‘আলা বলেন: তাদের মধ্যে ফয়সালা কর, আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী। (আল-মায়িদা ৪৯)"
সহিহ বুখারী : ২৭৪৩
সহিহ বুখারীহাদিস নম্বর ২৭৪৩
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَوْ غَضَّ النَّاسُ إِلَى الرُّبْعِ، لأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ أَوْ كَبِيرٌ ".
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
লোকেরা যদি এক চতুর্থাংশে নেমে আসত। কেননা, আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, এক তৃতীয়াংশ এবং তৃতীয়াংশই অনেক বা তিনি বলেছেন বড়।
