৫/১৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৭৬ - পর্দা করে জানাবাতের গোসল

জানাবাতের গোসলের পর দুই হাত ঝাড়া।

পর্দা করে ফরজ গোসল: নবী صلى الله عليه وسلم-এর জানাবাতের গোসলের ধাপ

সহীহ বুখারীহাদিস নম্বর ২৭৬

حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، قَالَ سَمِعْتُ الأَعْمَشَ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَتْ مَيْمُونَةُ وَضَعْتُ لِلنَّبِيِّ ﷺ غُسْلاً، فَسَتَرْتُهُ بِثَوْبٍ، وَصَبَّ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا، ثُمَّ صَبَّ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ، فَضَرَبَ بِيَدِهِ الأَرْضَ فَمَسَحَهَا، ثُمَّ غَسَلَهَا فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، ثُمَّ صَبَّ عَلَى رَأْسِهِ، وَأَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ، فَنَاوَلْتُهُ ثَوْبًا فَلَمْ يَأْخُذْهُ، فَانْطَلَقَ وَهْوَ يَنْفُضُ يَدَيْهِ.

মাইমূনাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ) এর জন্য গোসলের পানি রাখলাম এবং কাপড় দিয়ে পর্দা করে দিলাম। তিনি দু’হাতের উপর পানি ঢেলে উভয় হাত ধুয়ে নিলেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জাস্থান ধৌত করলেন। পরে হাতে মাটি লাগিয়ে ঘষে নিলেন এবং ধুয়ে ফেললেন। অতঃপর কুলি করলেন, নাকে পানি দিলেন, চেহারা ও দু’হাত (কনুই পর্যন্ত) ধৌত করলেন। তারপর মাথায় পানি ঢাললেন ও সমস্ত শরীরে পানি পৌছালেন। তারপর একটু সরে গিয়ে দু’পা ধুয়ে নিলেন। অতঃপর আমি তাঁকে একটা কাপড় দিলাম কিন্তু তা নিলেন না। তিনি দু’হাত ঝাড়তে ঝাড়তে চলে গেলেন।

সহীহ বুখারী হাদিস ২৭৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে মাইমুনা (রাঃ) বলেছেন, তিনি নবী صلى الله عليه وسلم-এর জন্য গোসলের পানি রাখলেন এবং কাপড় দিয়ে পর্দা করে দিলেন। নবী صلى الله عليه وسلم দুই হাত ধুলেন, তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জাস্থান ধুলেন। পরে হাতে মাটি লাগিয়ে ঘষে ধুয়ে ফেললেন। এরপর কুলি করলেন, নাকে পানি দিলেন, চেহারা ও দুই হাত কনুই পর্যন্ত ধুলেন। তারপর মাথায় পানি ঢাললেন, শরীর ধুলেন এবং একটু সরে গিয়ে দুই পা ধুলেন। শেষে তাঁকে কাপড় দেওয়া হলে তিনি নেননি, দুই হাত ঝাড়তে ঝাড়তে চলে গেলেন। এই হাদিস জানাবাতের গোসলের পদ্ধতি এবং গোসলের সময় পর্দা—দুটিই খুব পরিষ্কারভাবে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গোসলের সময় কাপড় দিয়ে পর্দা করার ঘটনা এসেছে।
  • নবী صلى الله عليه وسلم গোসলের শুরুতে দুই হাত ধুয়েছেন।
  • লজ্জাস্থান ধোয়ার পর হাত ঘষে ধোয়ার কথা আছে।
  • শেষে কাপড় না নিয়ে হাত ঝেড়ে নেওয়ার বর্ণনা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন