৫৬/১৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৮১৪ - বীরে মাউনার শহীদ ও নবীজির দোয়া
আল্লাহ তা‘আলার এ বাণী যাদের ব্যাপারে নাযিল হয়েছে, তাদের মর্যাদা:
﴾وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ﴿ (آل عمران : ١٦٩-١٧١যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা কখনও তাদের মৃত ধারণা কর না। বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং জীবিকাপ্রাপ্ত। তারা পরিতুষ্ট তাতে যা আল্লাহ তাদের দান করেছেন নিজ অনুগ্রহে এবং তারা আনন্দ প্রকাশ করছে তাদের ব্যাপারে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, তাদের পেছনে রয়ে গেছে। কারণ তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তারা আনন্দ প্রকাশ করে আল্লাহর তরফ থেকে নিয়ামত ও অনুগ্রহ লাভের জন্য। আর আল্লাহ তো মুমিনদের শ্রমফল বিনষ্ট করেন না। (আলে ‘ইমরান ১৬৯-১৭১)"
বীরে মাউনার শহীদদের জন্য নবীজির দোয়া ও আল্লাহর সন্তুষ্টি
সহীহ বুখারী : ২৮১৪
সহীহ বুখারীহাদিস নম্বর ২৮১৪
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَعَا رَسُولُ اللَّهِ ﷺ عَلَى الَّذِينَ قَتَلُوا أَصْحَابَ بِئْرِ مَعُونَةَ ثَلاَثِينَ غَدَاةً، عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ أَنَسٌ أُنْزِلَ فِي الَّذِينَ قُتِلُوا بِبِئْرِ مَعُونَةَ قُرْآنٌ قَرَأْنَاهُ ثُمَّ نُسِخَ بَعْدُ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
যারা বীরে মাউনায় শরীক সাহাবীদেরকে শহীদ করেছিল, আল্লাহর রাসূল (ﷺ) সেই রি‘ল ও যাক্ওয়ানের বিরুদ্ধে ত্রিশ দিন পর্যন্ত ফজরে দোয়া করেছিলেন এবং উসাইয়্যাহ গোত্রের বিরুদ্ধেও যারা আল্লাহ্ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। আনাস (রাঃ) বলেন, বী‘রে মাউনার নিকট শহীদ সাহাবীদের সম্পর্কে কোরআনের আয়াত নাযিল হয়েছিল, যা আমরা পাঠ করেছি। পরে তা মানসুখ হয়ে যায়।(আয়াতটি হলো بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَرَضِينَا عَنْهُ “তোমরা আমাদের কাওমের নিকট এ খবর পৌঁছে দাও যে, আমরা আমাদের রবের সাক্ষাত লাভ করেছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট এবং আমরাও তাঁর প্রতি সন্তুষ্ট।”
সহীহ বুখারী হাদিস ২৮১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো বীরে মাউনার শহীদ ও নবীজির দোয়া। আনাস (রাঃ) বলেন, যারা বীরে মাউনার সাহাবীদের শহীদ করেছিল, নবী (صلى الله عليه وسلم) তাদের বিরুদ্ধে ফজরে ত্রিশ দিন দোয়া করেছিলেন। হাদিসে রি‘ল, যাকওয়ান ও উসাইয়্যাহ গোত্রের কথা এসেছে, যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করেছিল। আনাস (রাঃ) আরও বলেন, শহীদ সাহাবীদের বিষয়ে একটি আয়াত নাযিল হয়েছিল, যা পরে মানসুখ হয়। আয়াতের মর্ম ছিল, তাঁরা তাঁদের রবের সাক্ষাৎ পেয়েছেন, আল্লাহ তাঁদের প্রতি সন্তুষ্ট এবং তাঁরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এখানে শহীদের মর্যাদা, নবীজির দোয়া, আল্লাহর সন্তুষ্টি ও সাহাবীদের ত্যাগের শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বীরে মাউনার শহীদদের ঘটনা সাহাবীদের ত্যাগ স্মরণ করায়।
- অন্যায়ের বিরুদ্ধে নবী (صلى الله عليه وسلم) আল্লাহর কাছে দোয়া করেছেন।
- শহীদের মর্যাদা আল্লাহর সন্তুষ্টির সঙ্গে যুক্ত।
- কুরআনের মানসুখ হওয়া আয়াতের বর্ণনা সাহাবীদের মুখে সংরক্ষিত ছিল।
