৫/২৩. অধ্যায়ঃ
জুনুবী ব্যক্তির ঘাম, নিশ্চয়ই মুসলিম অপবিত্র নয়।
সহিহ বুখারী : ২৮৩
সহিহ বুখারীহাদিস নম্বর ২৮৩
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ حَدَّثَنَا بَكْرٌ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَقِيَهُ فِي بَعْضِ طَرِيقِ الْمَدِينَةِ وَهْوَ جُنُبٌ، فَانْخَنَسْتُ مِنْهُ، فَذَهَبَ فَاغْتَسَلَ، ثُمَّ جَاءَ فَقَالَ " أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ ". قَالَ كُنْتُ جُنُبًا، فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ وَأَنَا عَلَى غَيْرِ طَهَارَةٍ. فَقَالَ " سُبْحَانَ اللَّهِ، إِنَّ الْمُؤْمِنَ لاَ يَنْجُسُ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর সাথে মদীনার কোন এক পথে নবী (ﷺ)-এর দেখা হলো। আবু হুরায়রা (রাঃ) তখন জানাবাত অবস্থায় ছিলেন। আমি নিজেকে অপবিত্র মনে করে সরে পড়লাম। পরে আবু হুরায়রা (রাঃ) গোসল করে এলেন। পুনরায় সাক্ষাত হলে আল্লাহর রাসূল (ﷺ) জিজ্ঞেস করলেনঃ ওহে আবু হুরায়রা! কোথায় ছিলে? আবু হুরায়রা (রাঃ) বললেনঃ আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি। তিনি বললেনঃ সুবহানাল্লাহ! মুমিন অপবিত্র হয় না।
