৩/২৯. অধ্যায়ঃ
মুসলিম অপবিত্র (নাপাক) হয় না
সহিহ মুসলিম : ৭১০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭১০
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى، - يَعْنِي ابْنَ سَعِيدٍ - قَالَ حُمَيْدٌ حَدَّثَنَا ح، وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ لَقِيَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ وَهُوَ جُنُبٌ فَانْسَلَّ فَذَهَبَ فَاغْتَسَلَ فَتَفَقَّدَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا جَاءَهُ قَالَ " أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ " . قَالَ يَا رَسُولَ اللَّهِ لَقِيتَنِي وَأَنَا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ حَتَّى أَغْتَسِلَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " سُبْحَانَ اللَّهِ إِنَّ الْمُؤْمِنَ لاَ يَنْجُسُ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একবার মাদিনার কোন এক রাস্তায় নবী (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করলেন। তিনি (আবু হুরায়রা) তখন জানাবাত (অপবিত্র) অবস্থায় ছিলেন। এ কারণে তিনি আস্তে করে পাশ দিয়ে চলে গেলেন এবং গোসল করলেন। নবী (ﷺ) তাঁকে খুঁজলেন। যখন তিনি আসলেন, নবী (ﷺ) বললেন, “হে আবু হুরায়রা! তুমি কোথায় ছিলে?” তিনি বললেন, “ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আপনার সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়, তখন আমি অপবিত্র অবস্থায় ছিলাম। তাই আমি গোসল না করে আপনার মাজলিসে বসা ভালো মনে করিনি।” রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “সুবহানাল্লাহ! মুমিন তো অপবিত্র হয় না।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৭০৮, ইসলামীক সেন্টারঃ ৭২৩[১০২] এ হাদীসের দ্বারা বুঝা গেল যে, জানাবাত বা অন্য কোন কারণে অপবিত্র অবস্থায় তাসবীহ-তাহলীল ও তাকবীর তথা সকল প্রকার যিক্র করা জায়িয আছে। তবে কুরআনুল মাজীদের একটি আয়াতও তিলাওয়াত করা এবং সলাত আদায় করা জায়িয নয়।
